-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্রিসবেন টেস্টকে সামনে রেখে ভারত সিডনি থেকে উড়ে এসেছে ব্রিসবেনে। বিসিসিআইয়ের পূর্ব শর্ত ছিল, ব্রিসবেনে যেন ক্রিকেটারদের নিভৃতবাস করতে না হয়। শর্ত জুড়ে দিয়েছিল- কমপ্লেক্স বা হোটেলের মধ্যে নিজেদের অবাধ বিচরণের সুযোগ থাকতে হবে। এই শর্ত মানতে গিয়ে অস্ট্রেলিয়া ভারতীয়দের কমপ্লেক্সে কর্মীদের উপস্থিতি রাখেনি। তবে এই বিষয়টিই ভারতীয়দের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।
ভারতীয় দলের একাধিক খেলোয়াড় দাবি করেছিলেন, ব্রিসবেনের কমপ্লেক্সে নেই জিম, সুইমিং পুল ব্যবহারের অনুমতি, তাতে নাকি ছড়াতে পারে ভাইরাস। ফলে চোট পুনর্বাসনে থাকা ক্রিকেটাররা পড়েছেন বিপাকে। রুম সার্ভিস নেই। নিজেদের বাথরুমও ক্রিকেটাররা নিজেই পরিস্কার করছেন, নিজেরাই বিছানার চাদর পাল্টেছেন।
এ নিয়ে ক্রিকেটাররা নিজেদের বোর্ডে অভিযোগ জানালে খোদ বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন। বিসিসিআই থেকে কড়া বার্তা পেয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া কমপ্লেক্সের কর্মীদের রুম সার্ভিসসহ অন্যান্য প্রয়োজনীয় সুবিধাদি দেওয়ার ব্যাপারে নির্দেশ প্রদান করে।
ভারতের চাপে সুইমিংপুল ও জিমও ব্যবহারের অনুমতি দিয়েছে হোটেল কমপ্লেক্স কর্তৃপক্ষ। ভারতীয়রা অবশ্য কঠোর অনুশীলন থেকে আপাতত দূরে রয়েছেন। দলের বেশ কয়েকজন ক্রিকেটার পড়েছেন চোটে। শেষ ম্যাচের আগে তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ব্রিসবেন টেস্ট।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 