-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জো রুট ও ডেভিড মালান[/caption]
২ উইকেটে ১৭ রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামে ইংল্যান্ড। আগের রাতের ধাক্কা সামাল দিয়ে রুট ও ডেভিড মালান গড়েন ১৩৮ রানের জুটি। তারা দুইজনেই হাঁকান অর্ধশতক। ইংল্যান্ডের পক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি অর্ধশতকের মালিক হয়ে মাঠ ছাড়েন তিনি। রুটের অর্ধশতকের সংখ্যা ৩৭। ৩৬ অর্ধশতক নিয়ে এতদিন শীর্ষে ছিলেন অ্যালেস্টার কুক। রুট ১১৬ বলে ৬২ রান করেন।
রুট ফেরার পরে দলের খাতায় আর ৭ রান যোগ হতেই মালানকে শিকার করেন স্টার্ক। ১৫৭ বলে ৮০ রানের ইনিংস খেলেন মালান। রুট ও মালানের বিদায়ের পর আবার বিপদে পড়ে ইংল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। বেন স্টোকস ৩৪ ও ক্রিস ওকস ২৪ রান করা ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি।
ইংল্যান্ড অলআউট হয় ২৩৬ রানে। শেষ ৮৬ রানে ৮টি উইকেট হারায় তারা। ৫ রানে অপরাজিত থাকেন জিমি অ্যান্ডারসন। টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ ইনিংসে অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জিমি।
অস্ট্রেলিয়ার পক্ষে স্টার্ক চারটি, ক্যামেরন গ্রীন দুইটি, নাথান লায়ন তিনটি ও মাইকেল নেসার একটি উইকেট নেন।
[caption id="attachment_184589" align="alignnone" width="800"]
অস্ট্রেলিয়া ক্রিকেট দল[/caption]
প্রথম ইনিংসে ১৯১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষ হওয়ার আগে রান আউট হন ডেভিড ওয়ার্নার। ৩৮ বলে ১৩ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। দিন শেষে মার্কাস হ্যারিস ৫৯ বলে ২১ রান ও নাইটওয়াচম্যান নেসার ২ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার লিড ২৮২ রান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ৪৭৩/৯ ইনিংস ঘোষণা (প্রথম ইনিংস)
লাবুশেন ১০৩, ওয়ার্নার ৯৫, স্মিথ ৯৩, ক্যারি ৫১, স্টার্ক ৩৯*, নেসার ৩৫;
স্টোকস ৩/১১৩, অ্যান্ডারসন ২/৫৮।
ইংল্যান্ড ২৩৬/১০ (প্রথম ইনিংস)
মালান ৮০, রুট ৬২, স্টোকস ৩৪, ওকস ২৪;
স্টার্ক ৪/৩৭, লায়ন ৩/৫৮, গ্রীন ২/২৪, নেসার ১/৩৩।
অস্ট্রেলিয়া ৪৫/১ (১৭ ওভার)
হ্যারিস ২১*, ওয়ার্নার ১৩;
অস্ট্রেলিয়ার লিড ২৮২ রান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 