-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মিচেল স্টার্ক ৫টি উইকেট শিকার করেছেন[/caption]
কেনসিংটন ওভালে টস জিতে আগে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। জশ ফিলিপে ও বেন ম্যাকডারমটের উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। ফিলিপেকে (৩৯) বোল্ড করেন অকিল হোসেইন। নিয়মিত বিরতিতে সাজঘরে ফেরেন মিচেল মার্শ (২০), ময়জেস হেনরিকস (৭) ও ম্যাকডারমট (২৮)। অকিল ও আলজারি জোসেফের আক্রমণে ১১৪ রানে ৪টি উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
অ্যালেক্স ক্যারি ও অ্যাস্টন টার্নার পঞ্চম উইকেটে গড়েন ১০৪ রানের জুটি। একই ওভারে ক্যারি ও টার্নারকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচে ফেরান হেইডেন ওয়ালশ। নতুন অধিনায়ক ক্যারি করেন ইনিংস সর্বোচ্চ ৬৭ রান (৮৭ বল)। তার ব্যাট থেকে আসে ৫টি চার ও ২টি ছক্কা। টার্নার আউট হন ৪৫ বলে ৪৯ রান করে।
এরপরে মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড ও ওয়েস এগারকে সাজঘরে পাঠিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকার করেন ওয়ালশ। ১০ ওভারে ৩৯ রান খরচায় ৫টি উইকেট নেন তিনি।
বৃষ্টির কারণে ম্যাচ এক ওভার করে কমে আসে। নির্ধারিত ৪৯ ওভারে অস্ট্রেলিয়া ৯টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৫২ রান।
বৃষ্টি আইনে ২৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৮ ওভারের মধ্যেই লন্ডভন্ড হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। স্কোরকার্ডে মাত্র ২৭ রান তুলতেই ৬টি উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৩টি করে উইকেট পান মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড।
জোসেফকে সাথে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন অধিনায়ক কাইরন পোলার্ড। ৪১ বলে ৫০ রান পূর্ণ করেন ক্যারিবিয়ান অধিনায়ক।
পোলার্ড ও জোসেফের ৬৮ বলে ৬৮ রানের জুটি ভাঙেন মার্শ। বোল্ড হয়ে ফিরে যান জোসেফ, করেন ৩৩ বলে ১৭ রান। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরেই পোলার্ডকে শিকার করেন স্টার্ক। ক্যারিবিয়ান অধিনায়ক ফেরেন ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ বলে ৫৬ রান করে। একই ওভারে অকিলকে এলবিডব্লিউ করে নিজের পঞ্চম উইকেট শিকার করেন স্টার্ক। তার ওয়ানডে ক্যারিয়ারে এটি অষ্টম ৫ উইকেট শিকার।
২৬ বলে ২০ রান করা ওয়ালশকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অ্যাডাম জাম্পা। ক্যারিবিয়ানরা অলআউট হয়েছে ১২৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ২৫২/৯ (৪৯ ওভার)
ক্যারি ৬৭, টার্নার ৪৯, ফিলিপে ৩৯;
ওয়ালশ ৫/৩৯, জোসেফ ২/৪০, অকিল ২/৫০।
ওয়েস্ট ইন্ডিজ ১২৩/১০ (২৬.২ ওভার)
পোলার্ড ৫৬, জোসেফ ১৭
স্টার্ক ৫/৪৮, হ্যাজলউড ৩/১১।
অস্ট্রেলিয়া ১৩৩ রানে জয়ী।




