-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বেন স্টোকসকে শুধু দলের ছন্দ ফেরানোর জন্য নেতৃত্ব দেওয়ার পক্ষে মাইক আথারটন।[/caption]
গত ১৭ টেস্টে ইংল্যান্ড জিতেছে মাত্র একটি ম্যাচে, বেশিরভাগ ম্যাচেই জুটেছে পরাজয়। পরাশক্তি দলটির এমন পারফরম্যান্সের দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। যদিও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক বিচারে রুটকে নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
ফলে স্পষ্ট, রুট মূলত নেতৃত্বের চাপে পিষ্ট হয়ে পড়েছিলেন, যার ফলে দলের সেরাটা বের করে আনতে পারেননি। আথারটন তাই মনে করেন, সেই চাপ থেকে মুক্ত রাখতে হবে স্টোকসকেও। তিনি নিজে অধিনায়ক ছিলেন বলেই হয়ত, অধিনায়কত্বের চাপটা ভালোই অনুধাবন করতে পারছেন।
দ্য টাইমস এ লেখা কলামে আথারটন উল্লেখ করেছেন, 'স্টোকসকে দীর্ঘমেয়াদী অধিনায়ক ভাবা ভুল হবে। অনেক দৃঢ় মানুষটাকেও এই দায়িত্ব ধসিয়ে দিতে পারে, এমন দৃষ্টান্তও আছে। তাই স্টোকসকে দীর্ঘমেয়াদের জন্য অধিনায়ক করার দরকার নেই। তাকে অল্প সময়ের জন্য এই দায়িত্ব দেওয়া হোক।'
আথারটন মনে করেন, স্বল্পমেয়াদী দায়িত্ব পেলে স্টোকস নিজেকে অধিনায়ক হিসেবে উজাড় করে দিতে পারবেন। তিনি বলেন, 'অল্প মেয়াদে দায়িত্ব পেলে সে নিজের সবটুকু উজাড় করে দিতে পারবে। আশা করি দলের মনোভাবে সে পরিবর্তন আনতে পারবে এরপর নিজেই সরে দাঁড়াবে, কারণ খেলোয়াড় হিসেবে এখনও অনেক কিছু দেওয়ার আছে তার।'