-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বিসিবি দক্ষিণাঞ্চল। ভালো সূচনা এনে দেন পিনাক ঘোষ ও এনামুল হক বিজয়। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। বিজয়কে এলবিডব্লিউ করে এই জুটি ভাঙেন নাজমুল ইসলাম অপু। ৩৪ বলে ২০ রান করেন বিজয়। পিনাককে শিকার করেন সৌম্য। ৪৭ বলে ৩৫ রান করেন পিনাক।
রানের খাতা খোলার আগেই তৌহিদ হৃদয়কে থামান অপু। টানা দুই ওভারে অমিত হাসান ও জাকির হাসানকে শিকার করেন মধ্যাঞ্চলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। অমিত ৬১ বলে ২৯ রান ও জাকির ২৬ বলে ১৪ রান করেন। ডাউন দ্য উইকেটে এসে হাসান মুরাদকে আক্রমণ করতে গিয়ে শেখ মেহেদী হাসান নিজেই স্টাম্পিং আউট হয়ে যান। ১১১ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে দক্ষিণাঞ্চল।
ফরহাদ রেজাকে নিয়ে এই ধাক্কা কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন নাহিদুল ইসলাম। তবে নাহিদুলও বেশি দূর এগোতে পারেননি। ২০ বলে ৭ রান করে রেজা স্টাম্পিং হন মুরাদের বলে। পরের ওভারেই বিদায় নেন নাহিদুল। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে তার হাতেই ক্যাচ দেন নাহিদুল। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৩১ রান।
১৬৩ রানে অল-আউট হয়েছে দক্ষিণাঞ্চল। মোসাদ্দেক, মুরাদ, অপু, সৌম্য ও মৃত্যুঞ্জয় দুইটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি দক্ষিণাঞ্চল ১৬৩/১০ (৪৮.৫ ওভার)
পিনাক ৩৫, নাহিদুল ৩১, অমিত ২৯, বিজয় ২০,
সৌম্য ২/১৯, মৃত্যুঞ্জয় ২/২৬, অপু ২/২৮, মুরাদ ২/২৯, মোসাদ্দেক ২/৪৫।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 