-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৩০৮ রান ও ৮৮ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। হাতে ছিল কেবল দুইটি উইকেট। ক্রিজে ছিলেন তিন বোলার হাসান আলি, নোমান আলি ও ইয়াসির শাহ। তারা তিন জনেই পাকিস্তানকে শেষ পর্যন্ত ৩৭৮ রানে নিয়ে যান। হাসান ২১ ও নোমান ২৪ রানে আউট হন। ৩৮ রানে অপরাজিত থাকেন ইয়াসির। প্রথম ইনিংসে পাকিস্তান পায় ১৫৮ রানের লিড।
দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ও কেশব মহারাজ তিনটি করে এবং অ্যানরিখ নরকিয়া ও লুঙ্গি এনগিদি দুইটি করে উইকেট শিকার করেছেন। হাসান আলির উইকেট শিকারের মাধ্যমে তৃতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্টে দুইশত উইকেট শিকারের রেকর্ড গড়েন রাবাদা।
প্রথম ইনিংসে বড় লিডের বোঝা নিয়ে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে সফরকারীরা পায় ৪৮ রানের জুটি। অভিজ্ঞ ডিন এলগার শিকার হন লেগ স্পিনার ইয়াসিরের। তিনি করেন ২৯ রান। দ্বিতীয় এইডেন মারক্রাম ও র্যাসি ফন ডার ডুসেন গড়েন ১২৭ রানের জুটি। এই জুটিও ভাঙেন ইয়াসির। র্যাসি ফেরেন ১৫১ বলে ৬৪ রান করে।
শেষ বিকেলে আরও একটি উইকেট পেয়ে যান ইয়াসির। সফরকারী দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিকে ১০ রানেই সাজঘরের পথ দেখান তিনি। পরের ওভারেই স্পিনার নোমানের শিকার হন মারক্রাম। তার ব্যাট থেকে আসে ২২৪ বলে ৭৪ রান। এই ধৈর্যশীল ইনিংসে ছিল ১০টি চারের মার।
দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ৪ উইকেটে ১৮৭ রান নিয়ে। ক্রিজে অপরাজিত আছেন অধিনায়ক কুইন্টন ডি কক ও নাইটওয়াচম্যান মহারাজ। দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ২৯ রানে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ২২০/১০ (১ম ইনিংস)
পাকিস্তান ৩৭৮/১০ (১ম ইনিংস)
দক্ষিণ আফ্রিকা ১৮৭/৪ (২য় ইনিংস)
মারক্রাম ৭৪, র্যাসি ৬৪, এলগার ২৯।
দক্ষিণ আফ্রিকা ২৯ রানে।