-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় পাকিস্তান। ধীরগতিতে শুরু করে স্বাগতিকরা। কেবল ১টি উইকেট হারালেও ১০ ওভারে মাত্র ৪৭ রান সংগ্রহ করে তারা। ম্যাচের দ্বিতীয় অর্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ ওভারে সংগ্রহ করে ৭১ রান তবে উইকেট হারিয়ে ফেলে আরও ৮টি। শেষ পর্যন্ত ২০ ওভারে পায় ৯ উইকেটের বিনিময়ে ১১৮ রানের সংগ্রহ।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন কামুনহুকাময়ে। কিন্তু তিনি খেলেন ৪০টি বল। পাকিস্তানের অভিষিক্ত পেসার আরশাদ ইকবালের আঘাতে ভেঙে যায় তার হেলমেট। পাকিস্তানের সব বোলারই উইকেটের দেখা পেয়েছেন। ২টি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন ও দানিশ আজিজ।
স্বল্প লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানও ধীরগতিতে শুরু করে। অভিজ্ঞ টপ অর্ডারের মোহাম্মদ রিজওয়ান ১৮ বলে ১৩ রান, বাবর আজম ৪৫ বলে ৪১ রান, ফখর জামান ৭ বলে ২ রান ও মোহাম্মদ হাফিজ ১০ বলে ৫ রান করে বিদায় নিলে বিপদে পড়ে যায় পাকিস্তান। সফরকারীরা আর এই ধাক্কা সামলে উঠতে পারেনি।
রিজওয়ান ও বাবর ছাড়া আর কেবল আজিজ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। তিনি করেন ২৪ বলে ২২ রান। লুক জঙ্গউইয়ের বোলিং তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তান। রায়ান বার্লও নেন ২টি উইকেট। ৭৮ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান অলআউট হয়েছে কেবল ৯৯ রানে।
এই দুর্দান্ত জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় আসলো জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে ১১৮/৯ (২০ ওভার)
কামুনহুকাময়ে ৩৪;
হাসনাইন ২/১৯, আজিজ ২/২৯।
পাকিস্তান ৯৯/১০ (১৯.৫ ওভার)
বাবর ৪৫, আজিজ ২২, রিজওয়ান ১৩;
লুক ১৮/২, রায়ান ২/২১।
জিম্বাবুয়ে ১৯ রানে জয়ী। 