-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২০১৩ সালের আইপিএলে শ্রীশান্তের বিপক্ষে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ হয়। তখন থাকে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করে বিসিসিআই। তবে ২০১৫ সালে উপযুক্ত প্রমাণের অভাবে তাকে নির্দোষ জানায় দিল্লীর আদালত। তবে তাতেও কাজ হয়নি। ক্রিকেটে ফেরার অনুমতি দেয়নি বিসিসিআই। সম্প্রতি ভারতের একটি টেলিভশন প্রোগ্রামেও শ্রীশান্ত জানান আইপিএলে ম্যাচ পাতানোর সাথে জড়িত ছিলেন না তিনি। ইন্টারনেটে এ ভিডিও ছড়ানোর পর সরগরম হয়েছে টুইটার।
টুইটারেই খোলা চিঠিটি পোস্ট করেন শান্তাকুমারান শ্রীশান্তের শ্ত্রী ভুবনেশ্বরী শ্রীশান্ত। চিঠির শুরুতে তিনি লিখেন, "আমি অনেক ভারাক্রান্ত হৃদয় নিয়ে এটি লিখছি। কারণ আমি যখন দেখি শ্রী তার সবচেয়ে বাজে দিনগুলো নিয়ে ভাবছে অথবা কথা বলছে তখন সেটা আমাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। আমি প্রার্থনা করি যেন আর কাউকে যেন তার এবং তার পরিবার যেসব দিনের মধ্যে দিয়ে গিয়েছে এমন দিনের মধ্যে না যেতে হয়।
"২০১৩ আইপিএলের স্পট-ফিক্সিংয়ের মামলায় যেখানে মোহলীতে এক ওভারে ১৪ বা তার বেশি রান দেওয়া এবং রুমালের মাধ্যমে সংকেত দেওয়ার অভিযোগ এসেছিল শ্রীশান্তের বিরুদ্ধে। ঘটনা হলো সে ১৪ রান দেয়নি। যারা ক্রিকেট জানে তারা সহজেই বুঝতে পারবে শ্রী প্রথম কয়েকতা বলে রান দেয়নি এবং সেখানে কোনো নো এবং ওয়াইড বলও ছিল না। ব্যাটসম্যান ১৩ রান করতে পেরেছিল কারণ ব্যাটসম্যান ছিলেন দ্যা গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট। প্রত্যেকটা বল ধারাভাষ্যকারদের দ্বারা প্রশংসিত হয়েছে। আপনারা সবাই ধারাভাষ্যের অডিও শুনতে পারেন, তারা বলছিলেন শুধুমাত্র অ্যাডাম গিলক্রিস্টের মতো একজন ব্যাটসম্যানই এগুলো বাউন্ডারিতে পাঠাতে পারে। "