-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গেল আসরে বাংলা টাইগার্সের টেকনিক্যাল এডভাইজরের দায়িত্ব পালন করেছিলেন প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিম। দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন আফতাব আহমেদ, যার সাথে সহকারী কোচ হিসেবে ছিলেন সাবেক ব্যাটসম্যান নাজিমউদ্দিন। আরেক সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল ছিলেন ম্যানেজারের দায়িত্বে। এবার অবশ্য কেউই থাকছেন না দলটির সাথে।
মূলত ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ থাকার কারণেই আফতাব-নাফিসরা দলটির সাথে এ মৌসুমে কাজ করতে অনাগ্রহ প্রকাশ করেন। গত মৌসুমে বাংলা টাইগার্সের সাথে কাজ করা এক বাংলাদেশির দাবি, পারিশ্রমিক পরিশোধ নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বাংলা টাইগার্স। গত আসরের বকেয়া পরিশোধ না করেই এই আসরে বাংলাদেশি পরামর্শক-কোচ-স্টাফদের কাজ করার প্রস্তাব দেয় দলটি। সেই প্রস্তাবে রাজি হননি বাংলাদেশিরা। জানা গেছে, প্রখ্যাত কোচ নাজমুল আবেদিন ফাহিমকেও পারিশ্রমিক পরিশোধ করেনি বাংলা টাইগার্স।
গত আসরে ৭ জন বাংলাদেশিকে দলে ভেড়ালেও শুধু ফরহাদ রেজাই এনওসি পেয়ে বাংলা টাইগার্সের হয়ে খেলেছিলেন। এ বছর এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায়নি বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। আইকন ইসুরু উদানা ছাড়াও চতুর্থ আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন জনসন চার্লস, চিরাগ সুরি, কাইস আহমেদ, থমাস মুরে, ডেভিড ভিসা ও আন্দ্রে ফ্লেচার। টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৮ জানুয়ারি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 