-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৮ দলের টুর্নামেন্টে মাত্র ৫টি দলই টুর্নামেন্টে অংশ নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে মেরিলিবোন ক্রিকেট কাউন্সিল (এমসিসি)। মূলত চীনে নিজেদের ক্রিকেট কার্যক্রম ছড়িয়ে দিতে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তারা।
৮ দলের মধ্যে বাকি তিন দলের নাম শীঘ্রই ঘোষণা করা হবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ৮টি দল অংশগ্রহণ করবে এই টুর্নামেন্টে। আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। হংকং সিক্সেস ফাইনাল হবে ২৯ অক্টোবর। টুর্নামেন্টে অংশ নিতে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ।
টুর্নামেন্টটি আয়োজন নিয়ে বেশ উচ্ছ্বাসিত হংকং ক্রিকেটের ডিরেক্টর জনাথান কামিংস। প্রথমবারের মতো মেরিলিবোন ক্রিকেট কাউন্সিল দলকে টুর্নামেন্টে স্বাগত জানাতে পেরে খুবই আনন্দিত তিনি।
"আমরা খুবই উচ্ছ্বাসিত, দুই টেস্ট দলকে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে আমন্ত্রন জানিয়ে এবং এমসিসির মতো দলকে আমন্ত্রন জানাতে পেরে। আশা করছি এদের অংশগ্রহনে টুর্নামেন্টকে আরো উপভোগ্য হবে।"
তিনি আরো যোগ করেন, "মাঠে সমর্থকদের সমাগণ দেখার মতো। এখানকার ক্রিকেটের জন্য এটি অনেক বড় কিছু। আশা করছি ভবিষ্যতে আরো বেশকিছু দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।"
বর্তমান স্পোর্টস মার্কেটে এই টুর্নামেন্টের ভূমিকা নিয়ে তিনি বলেন, "আমরা দেখেছি রাগবি এবং দ্যা সেভেন্স কিভাবে আলোড়ন ফেলেছিল বিশ্বে। আমাদেরও বিশ্বাস রয়েছে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরাও সফল হতে পারবো।"
উল্লেখ্য, প্রথমবারের মতো হংকং সিক্সেস টুর্নামেন্ট সম্প্রচার করবে স্থানীয় টেলিভিশন।
বাংলাদেশ দলঃ