-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

শিরোপা হাতে আফ্রিদিদের বিজয়োল্লাস।[/caption]
মুজাফফরাবাদ স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করতে নামে ঘরের দল মুজাফফরাবাদ টাইগারস। রাওয়ালাকোটের পক্ষে উড়ন্ত শুরু করেন বিসমিল্লাহ খান ও উমর আমিন। তাদের উদ্বোধনী জুটি ৬.৪ ওভারে সংগ্রহ করে ৫৩ রান। তারা দুইজনেই দলীয় ৫৩ রানের মাথায় বিদায় নেন। বিসমিল্লাহ ১৯ বলে ৩০ রান ও আমিন ২৩ বলে ২৩ রান করেন।
দুই ওপেনারের বিদায়ের পর রাওয়ালকোটকে লড়াকু সংগ্রহ এনে কাশিফ আলি। ২৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৩টি ছক্কা ও ৫টি চার। এছাড়া শাহিবজাদা ফারহান ২০ বলে ২৮ রান ও মোহাম্মদ ইমরান ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। ৭টি উইকেট পড়ে গেলেও ব্যাট হাতে মাঠে নামেননি শহীদ আফ্রিদি।
নির্ধারিত ২০ ওভারে রাওয়ালাকোট সংগ্রহ করে ৭ উইকেটে ১৬৯ রান। মোহাম্মদ হাফিজ ২৬ রানে ২টি এবং উসামা মির ২৫ রানে ২টি উইকেট নেন।
জবাবে দুর্দান্ত শুরু পায় মুজাফফরাবাদ। ৫.৪ ওভারে তাদের উদ্বোধনী জুটি তোলে ৫৪ রান। হাফিজকে শিকার করে জুটি ভাঙেন আসিফ আফ্রিদি। হাফিজ করেন ২১ বলে ২৫ রান। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান জিসান আশরাফ ২৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া আর কেউ টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি।
দারুণ শুরু পরও ২০ ওভারে ১৬১ রানে থামে মুজাফফরাবাদ টাইগারস। ফলে ৮ রানের জয়ে চ্যাম্পিয়ন হয় রাওয়ালাকোট। শহীদ আফ্রিদি ৩২ রানে ২টি উইকেট নেন। হুসাইন তালাত ১৮ রানে নেন ৩টি উইকেট। তবে ২২ রানে ৩ উইকেট ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন আসিফ আফ্রিদি।