-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জিম্বাবুইয়ান অধিনায়ক টেলর হারারেতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। ফলো অনে পড়ে জিম্বাবুয়ে ম্যাচ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। রেগিস চাকাভাকে নিয়ে টেলর গড়ে তুলেছিলেন প্রতিরোধ।
এমন সময় শাহীন শাহ আফ্রিদির বলে ইনিংসের ৩৭তম ওভারে ক্যাচের আবেদন করে পাকিস্তান। আম্পায়ার পাকিস্তানের পক্ষেই সাড়া দেন। ৪৯ রান করা টেলর তা মেনে নিতে পারেননি। তার দাবি ছিল, বল ব্যাটে স্পর্শ করেনি। এ সময় ক্ষোভ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় টেলরের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে অভিযোগ জানান দুই অন ফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস ও লাংটন রাসের, তৃতীয় আম্পায়ার আইনো চাবি ও চতুর্থ আম্পায়ার ফোরস্টার মুতিজওয়া। তাদের মতে, আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ হয়ে টেলর আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টেলরকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেছেন। টেলর নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।