-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান সাজ্জাদ হোসেন। তার ব্যাট থেকে আসে ৭৪ রান। এছাড়া রিপন উদ্দিন ৩২ ও মোর্শেদ আলম অপরাজিত ১৫ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের পক্ষে ইমরান আমিন দুটি এবং মুহাম্মাদ জিশান ও সৈয়দ আরসালান আহমেদ একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নামা পাকিস্তান লক্ষ্যে পৌঁছে যায় ১৬.৩ ওভারেই। মোহাম্মদ লতিফ ও সৈয়দ আলী আব্বাসি দুজনই ৫১ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ৩১ রান আসে মোহাম্মদ বিল্লালের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে আহাদুল ইসলাম ও মোর্শেদ আলম একটি করে উইকেট শিকার করেন।
১৬ মে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১৭৭/৪ (২০ ওভার)
সাজ্জাদ ৭৪, রিপন ৩২
ইমরান ৪২/২, জিশান ১৩/১
পাকিস্তান ১৭৮/২ (১৬.৩ ওভার)
লতিফ ৫১*, আব্বাসি ৫১*
আহাদুল ২৩/১, মোর্শেদ ৩১/১
ফল: পাকিস্তান ৮ উইকেটে জয়ী।
একনজরে বাংলাদেশ স্কোয়াড
মোহাম্মদ মহসিন (অধিনায়ক), নুর নাহিয়ান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠু, লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খন্দকার মইনউদ্দিন আহমেদ, মোহাম্মদ আসিফ হোসেন অপু, মোহাম্মদ রিপন উদ্দিন, মোহাম্মদ রাজন হোসেন, মোহাম্মদ মহিদুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ রামিম শেখ, জাবেদ আহমেদ ও স্বপন দেওয়ান।