-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
চারটি উইকেট নেন মুস্তাফিজ[/caption]
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়ালটন মধ্যাঞ্চল। দক্ষিণাঞ্চলের পক্ষে শুভ সূচনা এনে দেন মুস্তাফিজ। প্রথম ওভারেই মিজানুর রহমানকে এলবিডব্লিউ করেন মুস্তাফিজ। এই পেসারের তৃতীয় ওভারে একটি শট বলে পরাস্ত হয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য। ১৪ বলে ৫ রান করেন সৌম্য বিদায় নেন।
৯ রানে ২ উইকেট হারিয়ে ফেলা মধ্যাঞ্চলকে উদ্ধার করেন আব্দুল মজিদ ও তাইবুর রহমান। ৩৫ বলে ২৩ রান করা তাইবুর রহমানকে শিকার করেন কামরুল ইসলাম রাব্বি। ৫৯ রানে ৩ উইকেট হারায় মধ্যাঞ্চল। চতুর্থ উইকেটে ৬৪ রানের জুটি গড়েন মজিদ ও মোসাদ্দেক।
৯৫ বলে ৪৬ রানের ধীরগতির ইনিংস খেলা মজিদকে অর্ধশতক বঞ্চিত করেন শেখ মেহেদী হাসান। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত থামেন ৪৪ রানে। তার ৫৭ বলের ইনিংসের মৃত্যু ঘটে মুস্তাফিজের শিকার হয়ে। দুই ওভার বাদে জাকের আলি অনিককেও শিকার করেন মুস্তাফিজ। মেহেদীর বলে বোল্ড হন মৃত্যুঞ্জয় চৌধুরী। ১৭২ রানে ৮ উইকেট হারায় মধ্যাঞ্চল।
তারপর বিধ্বংসী ইনিংস খেলে মধ্যাঞ্চলকে লড়াকু সংগ্রহ এনে দেন আবু হায়দার রনি। ২৭ বলে ৫৪ রান করেন তিনি। তার ব্যাটিং তোপে মুস্তাফিজের শেষ ওভারে খরচ হয় ২১ রান। শেষ ১৮ বলে মধ্যাঞ্চল পায় ৪৮ রানের সংগ্রহ। রনি খেলেন ২৭ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাট থেকে আসে ৬টি চার ও ৪টি ছক্কা।
দক্ষিণাঞ্চলের পক্ষে মুস্তাফিজ ১০ ওভারে ৬৩ রান দিয়ে চারটি এবং মেহেদী ২৬ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন।
[caption id="attachment_173961" align="aligncenter" width="714"]
অপরাজিত ৬৫ রান করেন তৌহিদ হৃদয়। ফাইল ছবি[/caption]
জবাব দিতে নেমে বেশ ধীর গতিতেই শুরু করে দক্ষিণাঞ্চল। ৩৯ বলে ২৪ রান করে বিদায় নেন ওপেনার এনামুল হক বিজয়। ২৬ বলে ৭ রান করেন সাজঘরে ফেরেন মাইশুকুর রহমান। আরেক ওপেনার পিনাক ঘোষ ধীরগতিতে অর্ধশতক হাঁকান। ৭৯ বলে ৫৪ রান করে তিনি শিকার হন হাসান মুরাদের বলে।
অর্ধশতক হাঁকান হৃদয়। তবে জাকির হাসান বিদায় নেন ৪৯ বলে ৪০ রানের ইনিংস খেলে। জয়ের পথেই ছিল দক্ষিণাঞ্চল। তবে নেমেই দ্রুত রান তুলে সমীকরণ আরও সহজ করে দেন নাহিদুল ইসলাম। ১৫ বলে ২২ রানের ক্যামিও দেখিয়ে তিনি বিদায় নিলেও পথ হারায়নি দক্ষিণাঞ্চল।
৭৮ বলে ৬৫ রানে হার না মানা ইনিংস খেলে দক্ষিণাঞ্চলের জয় নিশ্চিত করেন হৃদয়। ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় দক্ষিণাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোর
ওয়ালটন মধ্যাঞ্চল ২২০/৮ (৫০ ওভার)
রনি ৫৪*, মজিদ ৪৬, মোসাদ্দেক ৪৪;
মুস্তাফিজ ৪/৬৩, মেহেদী ৩/২৬।
বিসিবি দক্ষিণাঞ্চল ২২৫/৫ (৪৮.৪ ওভার)
হৃদয় ৬৫*, পিনাক ৫৪, জাকির ৪০;
মুরাদ ২/২৯।
বিসিবি দক্ষিণাঞ্চল ৫ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 




