-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেও মাঝে-মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন হেরাথরা। তা মাথায় থাকলেও এবার আঁটসাঁট বেধেই তাদের মোকাবেলা করতে প্রস্তুত বাংলাদেশ।
ঢাকা টেস্টের আগের দিন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে হেরাথদের স্পিন সামলাতে নিজেদের আত্মবিশ্বাসের কথা ব্যক্ত করেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ। এসময় তিনি সাংবাদিকদের কাছে বাংলাদেশের ব্যাটসম্যানরা স্কিলফুল উল্লেখ করে বলেন, “তাদের প্রতি সম্মান রেখেই বলছি, আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরাও স্কিলফুল। দিনে দিনে আমাদের ব্যাটিং ইউনিট আরও ভালো হচ্ছে। সেদিক থেকে আমরা আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয় মাঠে আমরা পরিকল্পনাগুলো কিভাবে প্রয়োগ করি।”
হেরাথদের সামলাতে নিজেদের আত্মবিশ্বাসের কথা উল্লেখ করলেও ভুল করেননি তাদের প্রশংসা করতে। একই সাথে তাদের বিপক্ষে মাঠের পারফরম্যান্সে নিজের নজর বলে তিনি আরও বলেন, “হেরাথ খুব অভিজ্ঞ, দিলরুয়ান খুব ভালো মানের বোলার। তাদের তেমন মান আছে বলেই (ব্যাটিং পিচেও) ব্যাটসম্যানদের ভোগান্তি দিতে পেরেছিলেন।… আমরা সব বোলারকে একইভাবে দেখছি। কাউকে নিয়ে আলাদা কিছু না। হেরাথ অনেক অভিজ্ঞ, তার চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি।”
তাছাড়া মিরপুরের উইকেট স্পিন-বান্ধব হবে ববাস্নিজের বিশ্বাসের কথা ব্যক্ত করেন টাইগারদের দশম টেস্ট অধিনায়ক। চট্টগ্রাম টেস্টে ফলের দেখা পেলেও এ ম্যাচে ফলাফল হবে বলে মত প্রকাশ করেন তিনি। রিয়াদের সাথে এ বিষয়ে একমত প্রকাশ করেন লঙ্কান কাপ্তান দিনেশ চান্দিমালও।
দু'দলের মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট থেকে।