-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুধবার (২৩ জুন) সাউদাম্পটনের রোজ বোল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ষষ্ঠ দিনে (রিজার্ভ ডে) কোহলিদের দেওয়া মাত্র ১৩৯ রানের লক্ষ্যমাত্রা সহজেই টপকে যায় কিউইরা।
এই জয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থানে নিজেদের অবস্থান মজবুত হল নিউজিল্যান্ডের। কিউইদের রেটিং পয়েন্ট ১২৩, দুই নেমে যাওয়া কোহলিদের পয়েন্ট ১২১।
ফাইনালে কোহলিদের হারের অন্যতম কারণ ব্যাট হাতে স্কোরবোর্ডে বড় রান তুলতে না পারার ব্যর্থতা। ২০১৮ সালের লর্ডস টেস্টের পর এই প্রথম কোন টেস্ট ম্যাচে দুই ইনিংসের কোনটিতেই ভারতীয় ব্যাটসম্যনদের কেউই অন্তত অর্ধশতকের দেখা পাননি। প্রথম ইনিংসে আজিঙ্কা রাহানের করা ৪৯ রানই ফাইানালে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস।
বহু প্রতীক্ষার পর কেন উইলিয়ামসনের নেতৃত্বে নিজেদের ইতিহাসের প্রথম শিরোপার দেখা পেয়েছে নিউজিল্যান্ড। তবে উইলিয়ামনসের বিপক্ষে বরাবরই কপাল পোড়া কোহলিরা। উইলিয়ামসনের নেতৃত্বে কিউইদের বিপক্ষে টানা ষষ্ঠ ইনিংসে ২৫০ রান টপকাতে ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। প্রতিবারই ২৫০ রানের নিচেই ভারতকে বেঁধে ফেলেছে উইলিয়ামসন-বাহিনী।
সাউদাম্পটনের বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতের বিপক্ষে একাদশে একজন স্পিনারও রাখেনি কিউইরা। দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডের পাঁচ পেসারই সবগুলো উইকেট তুলে নিয়েছেন। এই নিয়ে টেস্টে চতুর্থবার ভারতের বিপক্ষে ২০টি উইকেটই তুলে নিলেন কিউই পেসাররা। ২০০২ সালে ওয়েলিংটন ও হ্যামিল্টনে, ২০০৪ সালে অকল্যান্ডের পর প্রায় ১৭ বছর পর এবার সাউদাম্পটনে কিউই পেসারদের কাছে এক টেস্টের সবগুলো উইকেট হারালো ভারতীয় ব্যাটসম্যানরা।
এদিকে দলের পাশাপাশি অধিনায়ক কোহলির ব্যাটও খুব একটা হাসেনি। দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মোটে ৫৭। ফাইনালের উভয় ইনিংসেই কাইল জেমিসনের কাছে উইকেট হারিয়েছেন ভারতীয় অধিনায়ক। কোহলির সাথে টেস্ট ক্রিকেটে সর্বেশষ তিন বারের দেখায় প্রতিবারই হেসেছেন জেমিসন।