-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬১ রান করে জ্যামাইকা তালাওয়াহস। ওপেনিং জুটিতে গ্লেন ফিলিপ্স আর জেরোমি ব্ল্যাকউড ৫১ রান তুলেন। ১৭ বলে ১৭ রান করে ফিলিপ্স বিদায় নেন জশুয়া বিশপের বলে। এরপর আসিফ আলিকে সাথে নিয়ে আরো ৪৮ রান যোগ করেন ব্ল্যাকউড। কিন্তু আসিফ নিজের স্কোর বড় করতে পারেননি। হেইডেন ওয়ালশের বলে স্টাম্পিংয়ের শিকার হন আসিফ (৫)। সেখান থেকে হাল ধরেন আন্দ্রে রাসেল ও ব্ল্যাকউড।
দলীয় ১২৬ রানের মাথায় আউট হন ব্ল্যাকউড। ৫৯ বলে ৭৪ রান করে হোল্ডারের বলে বোল্ড হন তিনি। শেষ ওভারে রশিদ খানের বলে আউট হওয়া আন্দ্রে রাসেল করেন করেন ২৮ বলে ৫৪ রান। ৪ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় জ্যামাইকা তালাওয়াহস।
জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওশানে থমাসের বলে বোল্ড হন ওপেনার জনসন চার্লস। পরের ওভারে শামারাহ ব্রুকসকে বোল্ড করেন প্রেস্টন ম্যাকসুইন। ১৭ রানে ২ উইকেট হারানো বার্বাডোজ ট্রাইডেন্টসকে পথ দেখান জোনাথান কার্টার আর জেসন হোল্ডার। তাদের ৯০ রানের জুটিতে ৬৯ রানই ছিল হোল্ডারের। ৪২ বলে ৬৯ রানের ইনিংস খেলে সন্দ্বীপ লামিচানের বলে এলবিডব্লিউ হন হোল্ডার।
এরপর মিচেল সান্টনার আর কার্টার মিলে দশ বল আগেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ২১ বলে ৩৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন সান্টনার। ওপেনার কার্টনার খেলেন ৪৪ বলে ৪২ রানের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর: জ্যামাইকা তালাওয়াহস ১৬১/৪, ২০ ওভার
ব্ল্যাকউড ৭৪, রাসেল ৫৪, ফিলিপ্স ১৭
বিশপ ১/৩০, রশিদ ১/৩২, ওয়ালশ ১/৩৪
বার্বাডোজ ট্রাইডেন্টস ১৬৫/৩, ১৮.২ ওভার
হোল্ডার ৬৯, কার্টার ৪২*, সান্টনার ৩৫*
লামিচানে ১/২৬, ম্যাকসুইন ১/২৯, থমাস ১/৩৬