-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ইনিংসের ৩৩ তম ওভার। জয়ের জন্য ১০৭ বলে ১০৫ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। হাতে ছিল পাঁচটি উইকেট। ওভারের দ্বিতীয় বলে কুলদীপ ফেরান অস্ট্রেলিয়ার ম্যাথু ওয়েডকে। বল টার্ন করে অফ-স্টাম্পের অনেক বাইরে চলে গিয়েছিল। সেই বলকেই তাড়া করেছিলেন ওয়েড। ব্যাটের কানায় লেগে বল এসে আঘাত করে স্টাম্পে। ২ রান করে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।
হ্যাট্রিকের পথে কুলদীপের দ্বিতীয় শিকার হন অ্যাশটন অ্যাগার। অ্যাগারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। এরপর কুলদীপের ঘূর্ণিতে পরাস্ত হন কামিন্স। টার্ন করা ডেলিভারি কামিন্সের ব্যাট স্পর্শ করে জমা হয় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে। সাথে সাথেই উত্তাল হয়ে পড়ে ইডেন গার্ডেন। সতীর্থদের সাথে বুনো উল্লাসে মেতে উঠেন কুলদীপ। তার হ্যাট্রিকে ম্যাচে চালকের আসনে চলে আসে স্বাগতিক ভারত।
ইতোমধ্যেই নিজের ১০ ওভার বোলিং পূর্ণ করেছেন এ স্পিনার। ৫৪ রানের বিনিময়ে শিকার করেন তিন উইকেট।
ভারতের তৃতীয় বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাট্রিক করলেন কুলদীপ যাদব। তবে ভারতীয় স্পিনার হিসেবে এটি ওয়ানডেতে প্রথম হ্যাট্রিক। ১৯৮৭ সালে 