-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক্রেইগ ব্রাথওয়েট[/caption]
অ্যান্টিগায় টস জিতে স্বাগতিকদের আগে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানের মাথায় জন ক্যাম্পবেল ও এনক্রুমাহ বনারকে সাজঘরে ফিরিয়ে দেন লাকমল। তৃতীয় উইকেটে ব্রাথওয়েটের সাথে কাইল মেয়ার্স গড়েন ৭১ রানের জুটি। ৪৯ রানে বিশ্ব ফার্নান্দোর বলে নিরোশান ডিকভেলার মুঠোবন্দী হন মেয়ার্স।
জার্মেইন ব্ল্যাকউড ১৮ রান করতেই লাকমলের তৃতীয় শিকারে পরিণত হন। ৩৪ বলে ৩০ রান করে ধনঞ্জয়া ডি সিলভার শিকার হয়ে মাঠ ছাড়েন জেসন হোল্ডারও। জসুয়া ডি সিলভা ৩৫ বলে মাত্র ১ রান করে দুশমান্থা চামিরার শিকার হন। আলজারি জোসেফও ফিরে যান ২৯ রান করে।
অষ্টম উইকেটে অধিনায়ককে যোগ্য সঙ্গ দিচ্ছেন রাহকীম কর্নওয়াল। সতীর্থদের এই আসা-যাওয়ার মিছিল দেখতে দেখতেই শতকের কাছে পৌঁছে গিয়েছেন ব্রাথওয়েট। তবে প্রথম দিনেই তার তিন অঙ্ক স্পর্শ করা হয়নি। ৯৯ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছেন তিনি। খেলেছেন ২৩৯টি বল।
অষ্টম উইকেটে ব্রাথওয়েট ও কর্নওয়াল ৬৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। কর্নওয়াল অপরাজিত আছেন ৪৩ রানে। ৫৪ বলে ওয়ানডে ঘরানার ইনিংসটিতে আছে ৬টি চার ও ১টি ছক্কা। দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটের বিনিময়ে ২৮৭ রান। শ্রীলঙ্কার পক্ষে ৩টি উইকেট পেয়েছেন লাকমল।
সংক্ষিপ্ত স্কোর
টস : শ্রীলঙ্কা
ওয়েস্ট ইন্ডিজ ২৮৭/৭ (৮৬ ওভার, প্রথম ইনিংস)
ব্রাথওয়েট ৯৯*, মেয়ার্স ৪৯, কর্নওয়াল ৪৩*;
লাকমল ৩/৭১।