-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তবে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার পথচলাটা দীর্ঘ হয়নি। ১৯৯৯ বিশ্বকাপ চলাকালীন তার চুক্তি শেষ হওয়ার একদিন আগেই বরখাস্ত করে বিসিবি। তার অধীনে খেলেছিলেন আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মিনহাজুল আবেদীন নান্নু, নাইমুর রহমান দুর্জয়, আতাহার আলী খানরা। সেবার কেন বরখাস্ত করা হয়েছিল সেটি কখনো জানাননি গ্রিনিজ। এবার আবারো বাংলাদেশে এলেন টাইগারদের এই সাবেক কোচ।
গতকাল সোনারগাঁও হোটেলে গ্রিনিজকে সংবর্ধনা দেয় বিসিবি। সাবেক ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুশফিক সহ জাতীয় দলের বেশ কয়েকজন বর্তমান ক্রিকেটার। গর্ডন গ্রিনিজের এবার ঢাকায় আসার মূল উদ্দেশ্য নিজের শিষ্যদের সঙ্গে পুনর্মিলন এবং বার্বাডোজে নিজের নামে একটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য তহবিল সংগ্রহ।
দীর্ঘদিন পর নিজের শিষ্যদের দেখতে পেরে আবেগে আপ্লুত হয়ে পড়েন গর্ডন গ্রিনিজ। একে একে নিজের শিষ্যদের সঙ্গে বুক মেলান এই ক্যারিবিয়ান। নিজের শিষ্যদের দেখে দারুণ অনুভূতি গ্রিনিজের। বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখায় গ্রিনিজকে ধন্যবাদ জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন।