-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
অলিম্পিকের প্রাথমিক ইভেন্ট তালিকায় নাম না থাকলেও উদ্বিগ্ন নয় আইসিসি। ফাইল ছবি[/caption]
বিশ্বের প্রায় সবগুলো ক্রীড়া ইভেন্ট নিয়ে প্রতি চার বছর পর পর বসে অলিম্পিকের আসর। বিশাল ক্রীড়াযজ্ঞের মহিমা প্রকাশ করতে অনেকে একে আখ্যা দিয়ে থাকেন ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে। অথচ ক্রীড়া নিয়ে যেখানে এতো আয়োজন, সেই অলিম্পিকে নেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেটের কোনো ইভেন্ট।
অলিম্পিকে ক্রিকেটের অস্তিত্ব ছিল শেষবার ১৯০০ সালে, যখন ক্রিকেটই ঠিকমতো মাথা তুলে দাঁড়াতে পারেনি। এরপর থেকে আর অলিম্পিকের ময়দানে পা রাখা হয়নি ‘ভদ্রলোকের খেলা’র। ২০২৮ অলিম্পিক আসরে ক্রিকেট অন্তর্ভুক্তির জন্য আইসিসি বেশ কদিন ধরে চেষ্টা করে আসছে।
তবে লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জন্য যে ২৮টি ইভেন্ট নিয়ে প্রাথমিক তালিকা সাজানো হয়েছে, তাতে ক্রিকেট নেই। আইসিসি অবশ্য এই তালিকা দেখে উদ্বিগ্ন নয়। বরং তালিকায় না থাকা স্বাভাবিক, বলছেন আইসিসির এক কর্মকর্তা।
[caption id="attachment_183107" align="aligncenter" width="800"]
অলিম্পিকে টি-টেন ফরম্যাটের ক্রিকেট অন্তর্ভুক্তের বিষয়ে আলোচনা চলছে অনেক দিন ধরে। ফাইল ছবি[/caption]
ক্রিকবাজকে তিনি বলেন, 'ক্রিকেটকে ২০২৮ অলিম্পিকে যুক্ত করার এখনও অনেক সময় আছে। অলিম্পিকে রয়েছে এমন ইভেন্টগুলোই প্রাথমিক তালিকায় থাকে। এর বাইরের খেলাগুলোর জন্য প্রক্রিয়া শুরু হবে আগামী বছর। আমরা এর অংশ হবো।'
আইসিসির এই ঊর্ধ্বতন কর্তার সুরে ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির বিষয়ে বেশ আত্মবিশ্বাসের উপস্থিতি রয়েছে। শেষপর্যন্ত আইসিসি সফল হয় কি না, তা-ই দেখার বিষয়।