-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নিউজিল্যান্ড পেসারদের সামনে যেন টিকতেই পারছিল না পাকিস্তানের ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৪৩১ রানের জবাবে ২৮ রানে এক উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল পাকিস্তান। তবে তৃতীয় দিনেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ফলো-অনে পড়ার শঙ্কাও জেগেছিল পাকিস্তানের সামনে।
তবে পাকিস্তানকে লজ্জার হাত থেকে রক্ষা করেন ফাহিম আশরাফ। তার করা ১৩৪ বলে ৯১ রানের উপর ভর করে ফলো-অন এড়াতে সক্ষম হয় পাকিস্তান। ফলো-অন এড়ালেও দ্বিতীয় ইনিংসে বড় লিড পেয়েছে নিউজিল্যান্ড।
ফাহিম বাদে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা পালন করেছেন দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। ফাহিমের ৯১ এর পাশাপাশি ব্যাট হাতে ১৪২ বলে ৭১ রানের ইনিংস খেলেন তিনি। সেই সাথে সপ্তম উইকেট জুটিতে ফাহিমের সঙ্গে ১০৭ রানের জুটি বাঁধেন রিজওয়ান।
ফাহিম, রিজওয়ান বাদে ব্যাট হাতে সফল হতে পারেননি অন্য কোন ব্যাটসম্যান। তৃতীয় সর্বোচ্চ ১০৪ বলে ২৫ রান করেন আবিদ আলী। ফলে ২৩৯ রানে অল-আউট হয়ে দিন শেষ করতে হয় পাকিস্তানের।
ওইদিকে বল হাতে এদিন বেশ উজ্জ্বল ছিলেন পেসাররা। দুইটি করে উইকেট নেন টিম সাউদি, ট্রেন্ট বোল্ট এবং নিল ওয়াগনার এবং একাই তিন উইকেট লাভ করেন কাইল জেমিসন।
এর আগে প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ১২৯ রানের কল্যাণে ৪৩১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন বাদেও ব্যাট হাতে সফল ছিলেন ওয়াটলিং (৭৩), হেনরি নিকোলস (৫৬) এবং রস টেলর (৭০)।
সংক্ষিপ্ত স্কোরঃ
নিউজিল্যান্ড ৪৩১ (প্রথম ইনিংস) – উইলিয়ামসন ১২৯, ওয়াটলিং ৭৩ টেলর ৭০: আফ্রিদি ৪-১০৯
পাকিস্তান ২৩৯ (প্রথম ইনিংস) – ফাহিম আশরাফ ৯১, মোহাম্মদ রিজওয়ান ৭১ : জেমিসন ৩-৩৫
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 