-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এই সিরিজের আগে মোট ১২টি সিরিজে সাকিব পেয়েছিলেন ‘সিরিজ সেরা’র খেতাব। ১৩ বার ‘ম্যান অব দ্যা সিরিজ’ খেতাব পাওয়া জয়াসুরিয়া ছিলেন সাকিবের সামনে। শনিবার (২৩ ডিসেম্বর) সাকিব স্পর্শ করেছেন জয়াসুরিয়াকে।
জয়াসুরিয়া ক্যারিয়ারে খেলেছিলেন মোট ৫৮৬টি আন্তর্জাতিক ম্যাচ। ক্যারিয়ার শেষে তার পাশে ‘সিরিজ সেরা’র খেতাব ছিল ১৩টি (টেস্টে ২ বার, ওয়ানডেতে ১১ বার)। সাকিব জয়াসুরিয়াকে স্পর্শ করেছেন মাত্র ৩২২টি ম্যাচ খেলেই। ৩২২তম ম্যাচে ১৩তম ‘সিরিজ সেরা’র খেতাব পাওয়া সাকিব জয়াসুরিয়ার পুরো ক্যারিয়ারের চেয়ে এখনও ২৬৪টি ম্যাচ কম খেলেছেন।
সাকিবের এই ৩২২টি ম্যাচের মধ্যে ৫৫টি টেস্ট, ১৯৫টি ওয়ানডে ও ৭২টি টি-২০। এর মধ্যে ৫ বার তিনি ‘সিরিজ সেরা’ হয়েছে টেস্ট ফরম্যাটে। এছাড়া ওয়ানডে ফরম্যাটেও ‘সিরিজ সেরা’ হয়েছেন ৫ বার। শনিবারের ‘সিরিজ সেরা’র অ্যাওয়ার্ডটি টি-২০ ফরম্যাটে সাকিবের ৩য় ‘ম্যান অব দ্যা সিরিজ’ খেতাব।
বিশ্ব ক্রিকেটে ‘ম্যান অব দ্যা সিরিজ’ হওয়ার দিক থেকে সাকিবের সামনে রয়েছেন আরও তিনজন- যারা সাকিব ও জয়াসুরিয়ার চেয়ে বেশি সংখ্যকবার পেয়েছেন সিরিজের সেরা খেলোয়াড় হওয়ার মর্যাদা।
তৃতীয় স্থানে যিনি, সেই জ্যাক ক্যালিস খেলা ছেড়েছেন বহু আগেই। টেস্টে ৯ বার ও ওয়ানডেতে ৬ বার, অর্থাৎ মোট ১৫ বার তিনি ঘোষিত হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে।