-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ছবি: এসিসি[/caption]
এশিয়া কাপ মিশন শেষে সোমবার দেশে ফিরেন ক্রিকেটাররা। বিকেল ৫টা ৫০ মিনিটে অবতরণের কথা থাকলেও কিছুক্ষণ বিলম্ব ঘটে। ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ৬টা ২০ মিনিটে। সন্ধ্যা হওয়ার ঠিক আগমুহূর্তে সোনালি রঙের ঝলমলে ট্রফি হাতে বিমানবন্দরে পা রাখেন সালমা-রুমানা-জাহানারারা।
দেশে পা রেখেই ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন। এ সময় নারী ক্রিকেটারদের সংবর্ধনা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন সহ বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় বোর্ড সভাপতি জানান, এশিয়ার সেরা দল হওয়ার সাফল্যে নারী ক্রিকেট দলকে বিসিবির পক্ষ থেকে ২ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আলাদাভাবে প্রত্যেক ক্রিকেটার পাবেন ১০ লক্ষ টাকা করে পুরস্কার। সেই সাথে ক্রিকেটারদের কী কী সুযোগ-সুবিধা প্রয়োজন তা দেখার জন্য একটি কমিটি গঠনেরও ঘোষণা দেন নাজমুল হাসান পাপন। তিনি জানান, ঐ কমিটি দুই থেকে তিন দিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানাবে। ঐ সিদ্ধান্তের উপর ভিত্তি করে আরও কিছু ঘোষণা আসবে, যা ভারী করবে নারী ক্রিকেটারদের প্রাপ্তির তালিকা।
রোববার এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। এর আগে লিগ পর্বের ম্যাচেও ভারতকে ধরাশায়ী করেন বাঘিনীরা। অথচ এশিয়া কাপের এবারের আসরের আগের ছয়টি আসরে কখনও পরাজয়ের স্বাদ বরণ করে নিতে হয়নি ভারত নারী দলকে। সেই ভারতকে টানা ছয় আসর পর ট্রফি না পাওয়ার আক্ষেপ 'উপহার' দেওয়ার পাশাপাশি নারীরা বাংলাদেশের জন্য বয়ে এনেছেন বড় সম্মান ও অভাবনীয় অর্জন।