-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। প্রথম দিনের শুরু থেকেই জিম্বাবুয়ের পেস বোলারদের তোপের মুখে পড়ে তারা। প্রথম দিনের দুই সেশনেই ১৩১ রানে অলআউট হয় আসগর আফগানের দল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেছিলেন আফসার জাজাই। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে ব্লেজিং মুজারাবানি ৪টি উইকেট পেয়েছিলেন।
জবাবে জিম্বাবুয়েও শুরুতে চাপের মুখে পড়েছিল। ৩৮ রানেই ৪টি উইকেট হারিয়েছিলেন তারা। পঞ্চম উইকেটে সেন উইলিয়ামস ও সিকান্দার রাজা দলের বিপদ সামাল দেন। রাজা ফেরেন ৪৩ রানে। অপরপ্রান্তে অপরাজিত থেকেই প্রথম দিন শেষ করেছিলেন উইলিয়ামস।
দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আমির হামজার শিকারে পরিণত হওয়ার আগে উইলিয়ামস ১৭৪ বলে ১০৫ রান করেন। এছাড়া রেগিস চাকাবভার ব্যাট থেকে আসে ৪৪ রান। জিম্বাবুয়ে অলআউট হয় ২৫০ রানে। আফগানদের পক্ষে ৬টি উইকেট শিকার করেন আমির।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেও বিপদে পড়ে আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরান ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। ইব্রাহিমের ব্যাট থেকে আসে ৭৬ রান। আফগানিস্তান অলআউট হয়ে ১৩৫ রানে। দ্বিতীয় ইনিংসে কেবল ৩ জন আফগান ব্যাটসম্যান দুই অঙ্ক স্পর্শ করেন। জিম্বাবুয়ের পক্ষে তিরিপানো ও নাইআউচি ৩টি ও মুজারাবানি ২টি উইকেট শিকার করেন।
সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে কোনো উইকেট না হারিয়েই ১০ উইকেটের বড় জয় পায় জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে ক্রিকেটের সংকটময় পরিস্থিতিতে এই জয় তাদের জন্য তাৎপর্যপূর্ণ।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ১৩১/১০ (১ম ইনিংস)
জিম্বাবুয়ে ২৫০/১০ (১ম ইনিংস)
আফগানিস্তান ১৩৫/১০ (২য় ইনিংস)
জিম্বাবুয়ে ১৭/০ (২য় ইনিংস)
ফলাফল : জিম্বাবুয়ে ১০ উইকেটে জয়ী।




