-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গত এক বছরে শারীরিকভাবে অনেক ধকল সামলাতে হয়েছে জার্ভিসকে। করোনায় আক্রান্ত হওয়ার পর তার হয় ম্যালেরিয়া ও টিক ফিভার। সে সময় বলা হয়েছিল- অন্তত ছয় মাস ক্রিকেট খেলতে পারবেন না জার্ভিস।
জার্ভিস সর্বশেষ খেলেছেন ২০২০ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে হোম টেস্টে। ঐ ম্যাচে মেরুদণ্ডে চোট বাঁধান। ফলে পরের ম্যাচে খেলতে পারেননি। তখনও হয়ত জানতেন না, নিজের খেলোয়াড়ি জীবনের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।
জার্ভিস বলেন, '২০২০ সালের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে পিঠে চোট পাই। চোট কাটিয়ে উঠে ফিট হয়ে উঠেছিলাম। তখন আবারও অসুস্থ হয়ে পড়লে আমি পিছিয়ে পড়ি। তখন আমি বুঝতে পারি, ক্রিকেটের পরের জীবনের জন্য আমায় কিছু খুঁজে নিতে হবে।'
সেই ভাবনা থেকেই অবসরের সিদ্ধান্ত এই পেসারের। তিনি বলেন, 'এমন নয় যে আমার আর মাঠে ফেরার আত্মবিশ্বাস নেই। তবে নতুন কিছু শুরুর জন্য মনকে ঠিক করে ফেলেছি।'
২০০৯ সালে জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জার্ভিসের। অবসর গ্রহণের আগে খেলেছেন ১৩টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি। একসময় দেশের খেলাকে বিদায় জানিয়ে দাপিয়ে বেরিয়েছেন কাউন্টিতে। তাই ২০১৫ বিশ্বকাপে খেলা হয়নি। এমনকি দেশের হয়ে কোনো বিশ্বকাপই খেলা হয়নি জার্ভিসের।