-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৫৭ ওভার বল করেও দুই ওপেনারের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি টাইগাররা।[/caption]
পাকিস্তান দ্বিতীয় দিন দুই সেশন ব্যাট করেছে, এখনও কোনো উইকেট হারায়নি। বোর্ডে ১৪৫ রান জড়ো করা সফরকারীরা পিছিয়ে আছে আর মাত্র ১৮৫ রানে। যে ছন্দে আবিদ আলী ও আব্দুল্লাহ শফিক ব্যাট করছেন, সেই অনুযায়ী তৃতীয় দিনের অর্ধেকের মত সময় গড়াতেই হয়ত বাংলাদেশের রান ছুঁয়ে ফেলবে পাকিস্তান।
তবে শতকের অপেক্ষায় থাকা আবিদ আলী এখন লিড নিয়ে ভাবতে চান না। তার ভাষায়, 'আমাদের প্রথম লক্ষ্য অবশ্যই ৩৩০ করা। এরপর আমরা বড় লিডে নজর দিব, যেন আমাদের বোলারদের জন্য সহায়ক হয়।'
উইকেট না হারানোর লক্ষ্যে পাকিস্তান সাবধানী ব্যাটিং দেখিয়েছে শেষ সেশনে। আবিদ জানালেন, পুরনো বল বলেই খেলছিলেন দেখেশুনে, 'যেহেতু বল পুরোনো হয়েছে, অন্ধকার নামার সাথে সাথে বল স্পিন করছিলো, গ্রিপ হচ্ছিল এবং যতকরম চ্যালেঞ্জ হয় সবই হচ্ছিল। আমরা উইকেটে টিকে থাকতে চেয়েছি।'
অভিষিক্ত শফিককে নিয়ে আবিদ এদিন আগলে রেখেছেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে। কঠিন সময়ে শফিকের ওপর চাপ ফেলার সুযোগ দেননি, ঠিক বড় ভাইয়ের মত সামলেছেন রান বাড়ানো কিংবা বল সামলানোর কাজ।
আবিদ বলেন, 'অভিষিক্ত ক্রিকেটাররা সবসময় চাপ অনুভব করে। কিন্তু আমি তাকে চিন্তা করতে নিষেধ করেছি। বলেছি- আমরা অপেক্ষা করবো এবং বাজে বল পেলে সেটা কাজে লাগাব। আমরা শুধু বাজে বল কাজে লাগানোর অপেক্ষা করছিলাম।'
'বল কিছুটা নিচু হওয়া শুরু করল, কিছুটা স্পিনও ধরছিল। কিন্তু আমরা ইতিবাচকই ছিলাম। আমাদের লক্ষ্যই ছিলো ইতিবাচক মানসিকতা নিয়ে খেলা। আর বাজে বল সফলভাবে কাজে লাগাতে পেরেছি।'
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 