-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। শুরুটা তেমন ভালো হয়নি ইংল্যান্ডের। ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নেন ওপেনার জনি বেয়ারস্টো। শেলডন কটরেলের বলে দেবেন্দ্র বিশুর হাতে ক্যাচ দিয়ে ফেরত যান জনি বেয়ারস্টো। ৮ বলে ১২ রান করেন তিনি। পরের ওভারে অ্যালেক্স হেলসকে ফেরান বাঁহাতি স্পিনার ফ্যাবিয়ান অ্যালেন। দুই ওপেনার ব্যর্থ হলে শুরুতে চাপে পড়ে ইংল্যান্ড।
বেশিক্ষণ টিকতে পারেননি ইয়ন মরগান। ৩ বলে ১ রান করে কার্লোস ব্র্যাথওয়েটের শিকার হন মরগান। পরের ওভারে বিদায় নেন জো ডেনলি। ফ্যাবিয়ান অ্যালেনের বলে বোল্ড হন তিনি। ৩২ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে পথ দেখান জো রুট আর স্যাম বিলিংস। অর্ধশতকের দেখা পান দুজনেই। জো রুট রান আউট হলে তাদের ৭২ রানের জুটি ভাঙে। ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন জো রুট। তার ইনিংসে ছিল সাতটি চার।
এরপর বাকি ছিল ২৫ বল। সেই ২৫ বলে ডেভিড উইলিকে সাথে নিয়ে ৬৮ রান তুলেন স্যাম বিলিংস। শেষ চার ওভারে ঝড় তুলেন স্যাম বিলিংস। ইনিংসের শেষ বলে আউট হন ৪৭ বলে ৮৭ রানের মারকুটে ইনিংস খেলে। ১০ চার ও ৩ ছক্কা হাঁকান তিনি। ২০ ওভার শেষে ১৮২ রান করে ইংলিশরা। দুইটি উইকেট পান ফ্যাবিয়ান অ্যালেন। এছাড়া একটি করে উইকেট নেন শেলডন কটরেল, দেবেন্দ্র বিশু আর ওবেদ ম্যাকয়।
জবাব দিতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নেন উইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। এ ওপেনারের কাছে ঝড়ো ইনিংস প্রত্যাশিত থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। ৪ বলে ৫ রান করে দলীয় ১২ রানের মাথায় ডেভিড উইলির শিকার হন ক্রিস গেইল। ঐ ওভারে আরেক ওপেনার সাই হোপকেও ফেরান ডেভিড উইলি।
পরের ওভারে জোড়া আঘাত হানেন ক্রিস জর্ডান। ৪ বলে ০ রান করে ক্রিস জর্ডানের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ড্যারেন ব্রাভো। পরের বলে এলবিডব্লিউ হন জেসন হোল্ডার। নিজের পরের ওভার এসে আবারো দুই উইকেট নেন ক্রিস জর্ডান। প্রথমে তুলে নেন নিকোলাস পুরানের উইকেট। ওভারের পঞ্চম বলে ফিরিয়ে দেন ফ্যাবিয়ান অ্যালানকে। ২২ রানেই ৬ উইকেট পড়ে যায় উইন্ডিজের।
এক প্রান্তে টিকেছিলেন শিমরন হেটমেয়ার। তিনি ও কার্লোস ব্রাথওয়েট শুধুমাত্র দুই অঙ্কের ঘরে যেতে সক্ষম হন। ৪ বলে ১০ রান করে আদিল রশিদের শিকার হন কার্লোস ব্রাথওয়েট। পরের ওভারে শিমরন হেটমেয়ারকে ফিরিয়ে দেন লিয়াম প্লাঙ্কেট। ১১ বলে ১০ রান করেন তিনি। ২ রান করা শেলডন কটরেলকে বোল্ড করেন আদিল রশিদ। ৪৫ রানের মাথায় লিয়াম প্লাঙ্কেটের বলে আউট হন দেবেন্দ্র বিশু। আন্তর্জাতিক টি-২০ তে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করে মাঠ ছাড়ে উইন্ডিজ। সর্বনিম্ন স্কোরের রেকর্ডের লজ্জা 




