-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস সেশনে দুই দলের অধিনায়ক।[/caption]
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণাঞ্চল। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই মিজানুর রহমানকে (০) হারিয়ে ফেলে মধ্যাঞ্চল। সেই থেকে শুরু মুস্তাফিজুর রহমানের দাপট।
৯ রানে সৌম্য সরকারকে (৫) হারানো দলটি অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় আব্দুল মজিদ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাটে। মজিদ ৪৬ রান করতে খেলেন ৯৫ বল। তার মত অর্ধশতক থেকে বঞ্চিত থাকতে হয় মোসাদ্দেককেও। সাজঘরে ফেরার আগে মধ্যাঞ্চলের অধিনায়ক ৫৭ বলে ৪৪ রান করেন।
তাদের দুজনের বিদায়ের পর দল আবারও বিপাকে পড়ে যায়। তবে আবু হায়দার রনির বিধ্বংসী ব্যাটিং দলকে এনে দেয় সম্মানজক সংগ্রহ। নির্ধারিত ৫০ ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২২০ রান, ৮ উইকেট হারিয়ে। শুরুতে আঁটসাঁট বোলিং করা মুস্তাফিজ শেষদিকে খরুচে হয়ে পড়েন। ইনিংসের শেষ ওভারে বিলি করেন ২১ রান, যার ২০ রানই নিয়েছেন রনি।
[caption id="attachment_187849" align="aligncenter" width="800"]
মুস্তাফিজের শিকার হয়ে ৫ রানে থামে সৌম্যর ইনিংস।[/caption]
২৭ বলে ৫৬ রান করে রনি দলকে স্বস্তি এনে দেন। তার অপরাজিত ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা। অন্যান্যদের মধ্যে আল আমিন ২৫ ও তাইবুর রহমান ২৩ রান করেন।
বল হাতে শেষদিকে দক্ষিণাঞ্চলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দিয়েছেন শেখ মেহেদী হাসানও। মুস্তাফিজ ১০ ওভার বল করে ৪ উইকেট শিকার করতে ৬৩ রান খরচ করলেও মেহেদী ১০ ওভার বল করে মাত্র ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : বিসিবি দক্ষিণাঞ্চল
ওয়ালটন মধ্যাঞ্চল : ২২০/১০ (৪৯.৫ ওভার)
রনি ৫৪*, মজিদ ৪৬, মোসাদ্দেক ৪৪
মুস্তাফিজ ৬৩/৪, শেখ মেহেদী ২৬/৩
জয়ের জন্য বিসিবি দক্ষিণাঞ্চলের প্রয়োজন ২২১ রান।