-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

কিছুদিন আগে দেশের ক্রিকেটে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। গত ১১ এপ্রিল দ্বিতীয় বিভাগ ক্রিকেটে লালমাটিয়া ক্লাব ও এক্সিওম ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৪ বলে ৯২ রান দেওয়ার ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই এমন ঘটনা আলোড়ন ফেলে বিশ্বব্যাপী। এবার সেই ঘটনা খতিয়ে দেখতে যাচ্ছে দেশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক ন্সংস্থা বিসিবি।
ম্যাচে আম্পায়ারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মূলত এমন কান্ড ঘটিয়েছিলেন লালমাটিয়ার বোলার সুজন মাহমুদ। ৬৫টি ওয়াইড ও ১৫টি নো-বল সহ ৪ বলে ৯২ রান দেন তিনি। রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, এই ঘটনা তদন্ত করে দেখবে বিসিবি।
বিসিবির দুর্নীতি দমন এবং নিরাপত্তা বিভাগ ম্যাচটি নিয়ে পর্যালোচনা করবে। বিসিবি পরিচালক ও আম্পায়ার কমিটির নব্য চেয়ারম্যান শেখ সোহেল, সাবেক নির্বাচক ও বর্তমান পরিচালক আকরাম খান এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ঐ ম্যাচের দুই দলের অধিনায়ক, কোচ এবং ম্যাচ অফিশিয়ালদের সাথে কথা বলবেন।