-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রোহিত ও রাহুলের বিদায়ের পর ভারতের ব্যাটিং বিপর্যয় সামাল দিচ্ছিলেন দীর্ঘদিন ফর্মহীনতায় ভুগতে থাকা চেতেশ্বর পূজারা ও বিরাট কোহলি। লিডসে তঋতিয় দিন যেভাবে ব্যাটিং করেছিলেন তাতে আন্দাজ করা গিয়েছিল লর্ডস টেস্টের মতো এই টেস্টেও ঘুরে দাঁড়াবে ভারত।
তবে সেটি আর হলো কই! চতুর্থ দিনের শুরুতে নতুন বল হাতে পেয়েই ৯১ রান করা পূজারাকে ফেরান রবিনসন। পূজারার পর একে একে আউট হন কোহলি, রাহানে, পান্ট। চতুর্থ দিনে মাত্র ১৯ ওভারেই ভারতীয় ব্যাটসম্যানদের এমন অসহায় আত্মসমর্পণ মানতে কষ্ট হচ্ছে সাবেক ক্রিকেটার গাভাস্কারের।
সেই সাথে তিনি এটিও মনে করেন লর্ডসে ভারত যে ঐতিহাসিক জয়টা পেয়েছিল, সেই জয় ইংলিশদের ভুলের কারণেই পেয়েছিল ভারত।
‘‘লর্ডসে বিপক্ষের (ইংল্যান্ড) ভুল সিদ্ধান্তের জন্য আমরা ম্যাচে ফিরে এসেছিলাম। প্রথম তিন উইকেট পড়ার পরে কখনও মনে হয়নি ম্যাচে আমরা ফিরতে পারি। কিন্তু হেডিংলেতে মাত্র ৫৪ মিনিটে সাত উইকেট হারানোর ঘটনা মানা যাচ্ছে না। সত্যিই এই বিপর্যয় ভাবতে পারছি না।’’
গাভাস্কার মানতে না পারলেও ভারতীয় অধিনায়ক কোহলির দাবি ইংলিশ কন্ডিশনে এমন হতেই পারে। লিডস টেস্টে ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটিংয়ে এমন বিপর্যয় প্রতিপক্ষ দলের বোলারদেরই বেশি কৃতিত্ব দিলেন ভারতীয় দলের এ অধিনায়ক।
“এই দেশে ব্যাটিং বিপর্যয়ের মতো ঘটনা ঘটতেই পারে। পিচ রান করার জন্য উপযুক্ত হলেও বিপক্ষের শৃঙ্খলাপরায়ণ বোলিং আমাদের ভুল করতে বাধ্য করেছে। কয়েক জনের বিরুদ্ধে আমরা রানই করতে পারছিলাম না। বেশ কিছু ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হল।’’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 