-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ব্যাটিং ব্যর্থতার মাশুল গুনেছে বাংলাদেশ।[/caption]
অ্যান্টিগায় শেষ কোয়ার্টার ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা হয় দুঃস্বপ্নের মত। দলীয় ১৪ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে মাহফিজুল ইসলাম, ইফতেখার আহমেদ ও প্রান্তিক নওরোজ নাবিলকে। আইচ মোল্লা এক প্রান্ত আগলে রেখে চেষ্টা চালালেও ৪৮ বলে ১৭ রান করে থামতে হয় তাকেও।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫৬ রানের মধ্যেই ৭ ব্যাটারের উইকেট হারায় রাকিবুল হাসানের দল। এরপর আশিকুর জামানকে নিয়ে লড়াই চালিয়ে যান এসএম মেহরব। অষ্টম উইকেটে দুজনে গড়েন ৫২ রানের পার্টনারশিপ।
তবে তাদের জুটি ভাঙতেই কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। ৬টি চার হাঁকানো মেহরব ৪৮ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন। এরপর থামতে হয় ২৯ বলে ১৬ রান করা আশিকুরকেও। শেষপর্যন্ত ৩৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ভারতের পক্ষে রবি কুমার তিনটি ও ভিকি ওস্তাল দুটি উইকেট শিকার করেন।
[caption id="attachment_190210" align="aligncenter" width="700"]
১১১ রানে অলআউট হওয়ার পর জয় ছিল অনেকটা অসম্ভব।[/caption]
জয়ের লক্ষ্যে খেলতে নামা ভারত স্কোরবোর্ডে কোনো রান জড়ো করার আগেই উইকেট হারায়। হারনুর সিংকে ডাকের স্বাদ দিয়ে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন অংকৃশ রঘুবাঁশি ও শাইক রশিদ। দুজনে গড়েন ৭০ রানের পার্টনারশিপ। ৬৫ বলে ৪৪ রান করে রঘুবাঁশি ও ৫৯ বলে ২৬ রান করে রশিদ বিদায় নিলে ভারত আবার চাপে পড়ে যায়।
৯৭ রানের মধ্যে ভারতের ৫ ব্যাটার বিদায় নেন। তবে স্বল্প পুঁজি তাড়া করতে অসুবিধা হয়নি। অধিনায়ক যশ ধুল ২৬ বলে ২০ এবং কৌশল তাম্বের ১৮ বলে ১১ রানের অপরাজিত দুই ইনিংস দলকে জয়ের বন্দরে ভেড়ায় ৩০.৫ ওভারে।
বাংলাদেশের পক্ষে রিপন মণ্ডল একাই শিকার করেন চারটি উইকেট।