-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

৯৯ রানে আউট হয়েছেন রিশাদ হোসেন[/caption]
১ উইকেটে ৪৩ রান নিয়ে চতুর্থ দিন ব্যাট করতে নামে বিসিবি দক্ষিণাঞ্চল। পিনাক ঘোষকে শিকার করে দিনের প্রথম উইকেট পান রনি। তৌহিদ হৃদয়কেও সাজঘরে ফেরান রনি। পরের ওভারে অমিত হাসানকে আউট করেন মুকিদুল ইসলাম মুগ্ধ। অমিত করেন ৭১ বলে ৪১ রান।
রনির তৃতীয় শিকারে পরিণত হয়ে শূন্য রানেই আউট হন জাকির হাসান। ফরহাদ রেজাকে শিকার করেন সৌম্য সরকার। ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে বিপদে পড়ে দক্ষিণাঞ্চল। এই চাপ সামলানোর চেষ্টা করেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ। তবে ২৪ রান করে মেহেদী বিদায় নিলে ১১৯ রানে ৭ উইকেট যায় দক্ষিণাঞ্চলের।
অষ্টম উইকেটে রিশাদ হোসেনের সাথে ৪৪ রানের জুটি গড়ে বিদায় নেন নাসুম। রান আউট হওয়ার আগে নাসুমের ব্যাট থেকে আসে ৭৩ বলে ৪১ রান। তারপর মেহেদী হাসান রানা ও কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে অবিশ্বাস্য ইনিংস খেলেন রিশাদ।
নবম উইকেটে রানাকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন রিশাদ। রানা করেন ৩৭ বলে ১১ রান। রানাকে শিকার করে ৫ উইকেট পান রনি। দশম উইকেটে কামরুলের সাথে রিশাদ গড়েন ৪৪ রানের জুটি। কোনো রান আসেনি কামরুলের ব্যাট থেকে আসেনি কোনো রান, ২৮ বলে ০ রানে অপরাজিত ছিলেন তিনি।
[caption id="attachment_186869" align="aligncenter" width="800"]
৫ উইকেট শিকার করেছেন আবু হায়দার রনি[/caption]
রিশাদের দারুণ ইনিংসের দুঃখজনক সমাপ্তি টানেন তাইবুর রহমান। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে রিশাদ থামেন ৯৯ রানে। মাত্র ১ রানের জন্য তিন অঙ্ক ছোঁয়ার স্বপ্ন ভঙ্গ হয় এই তরুণের। তার ১৩৬ বলের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা।
বিসিবি দক্ষিণাঞ্চল ২৬৮ রানে অলআউট হয়। রনি শিকার করেন পাঁচ উইকেট।
২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ রানেই ৩ উইকেট হারিয়ে বসে মধ্যাঞ্চল। নাসুম দুইটি ও রেজা একটি উইকেট নিয়েছেন। দিন শেষে মোহাম্মদ মিঠুনের দলের সংগ্রহ ৩ উইকেটে ২৬ রান। সাজঘরে ফিরেছেন মিঠুন। করেছেন ৭ রান। ৮ রান নিয়ে ক্রিজে আছেন সৌম্য সরকার।
বিসিবি দক্ষিণাঞ্চল ৩৮৭/১০ (১১১.৩ ওভার)
ওয়ালটন মধ্যাঞ্চল ৪৩৮/১০ (১২৭.৪ ওভার)
বিসিবি দক্ষিণাঞ্চল ২৬৮/১০ (৭৫.৫ ওভার)
রিশাদ ৯৯, নাসুম ৪১, অমিত ৪১;
রনি ৫/৭৮।
ওয়ালটন মধ্যাঞ্চল ২৬/৩ (৯ ওভার)
সৌম্য ৮*, মিঠুন ৭, ইমন ৫*;
নাসুম ২/২, রেজা ১/১৪।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে 




