অবহেলিত বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, আন্তর্জাতিক ক্রিকেট হয় না ১৮ বছর, এখনও ভালো আছে উইকেট
মাঠের একপাশে জামরুল গাছ। সেই গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন কয়েকজনক দর্শক। গ্যালারির এক কোণে বড় বট গাছ। সেই বটের ছায়ায় বসে খেলা দেখছেন ভক্তরা। এটি কোন পাড়ার মাঠ কিংবা জেলা স্টেডিয়াম না। বলছি বগুড়ার শহীদ চান্দু আন্তর্জাকি ক্রিকেট স্টেডিয়ামের কথা। যেই মাঠে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ১৮ বছর আগে সেই মাঠ যে জঙ্গলে পরিণত হয়নি এটাই বা কম কিসের?