নেতা তামিমের ব্যাটিং আর নেতৃত্ব সেরা নেতার মতোই। ছক্কা-চারে ঝড় তুলে আসল কাজটা করে দিলেন ওপেনিংয়ে নেমেই। মিরাজকে নিয়ে ওপেনিং বাজিতেও সফল। কাইল মেয়ার্স আবারও দারুণ কার্যকরী। সফল বরিশালের সামনে দফায় দফায় মেজাজ হারালেন কুমিল্লার লিটন- মুস্তাফিজরা। সেই সাথে ভিক্টোরিয়ান্স ট্রফি হারালো বরিশালের লঞ্চের দাপটে।নিন্দুকদের বলা বুড়োদের দল নিয়ে আসল চ্যাম্পিয়ন তামিম ইকবাল। নিন্দুকেরা বলেছিলো- তামিম, রিয়াদ, মুশফিকদের ফরচুন বরিশাল বুড়োদের দল। অধিনায়ক হিসেবে তামিম নাকি চলেই না। সেই বুড়ো হাড়গুলোর ভেলকিতে কুপোকাত বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ক্রিকেট মাঠের দেশসেরা সারেং তামিমের হাত ধরে বিপিএল শিরোপা এবার বরিশালের লঞ্চে উঠবে। তার আগে তামিমরা ফাইনালে পাড়ি দেন কঠিন পথ।
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সর্বশেষ সংবাদ
More