অভিষেকেই হিরো তামিম, ছক্কার ঝড়ে রাখলেন রিয়াদের মান; হৃদয়ের পাওয়ার হিটিংয়ে উড়ে গেল জিম্বাবুয়ে
চার-ছক্কায় চট্টগ্রাম মাতালেন বগুড়ার তানজিদ তামিম। তামিম ইকবালের ঘরের মাঠে রঙিন অভিষেক এই জুনিয়র টাইগারের। ফাইটার মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে তামিম পান টি-টোয়েন্টিী অভিষেক ক্যাপ, বড় ভাইয়ের মান রেখে অভিষেকেই খেললেন দলকে জয় এনে দেয়া ইনিংস। তামিমের সাথে মারকুটে ব্যাটিং দেখান বগুড়ার আরেক ব্যাটার তাওহীদ হৃদয়। তামিম-হৃদয়ের ব্যাটে ছক্কা-চার যেন বগুড়ার দইয়ের মতোই মধুর।