মুশফিকের নিশ্চিত ছক্কা হয়ে গেল আউট, খেলা বন্ধ ১৫ মিনিট; ভিডিও দেখালেন তামিম, তাতেও লাভ হয়নি
আবু হায়দার রনির দুর্দান্ত ক্যাচ। উল্লসিত পুরো মোহামেডান শিবির। ২২ গজ থেকে বেরিয়ে ড্রেসিং রুমের দিকে হাটা ধরেন ব্যাটার মুশফিকও। এরপরেই বাধে বিপত্তি। ক্যাচ নাকি ছয়, মুশফিক আউট নাকি নট আউট? সিদ্ধান্ত নিতে দুই পক্ষের সাথে ফিল্ড আম্পায়ারদের চলে আলোচনা। খেলা বন্ধ প্রায় ১৫ মিনিট। ঢাকা প্রিমিয়ার লিগ মানেই এমন চিত্র প্রায় নিয়মিত।