তাওহীদ হৃদয়ের আরও একবার হৃদয় জয় করা ইনিংস। বন্দর নগরীতে উঠলো হৃদয় ঝড়। যে ঝড়ে দিশেহারা খুলনা টাইগার্সের বোলাররা। বিপিএলে হৃদয় যেন ভিডিও গেমসের কোনো ব্যাটার। বলে-বলে হাঁকালেন ছক্কা-চার। হৃদয় বাউন্ডারির মেলা সাজালেন মাঠের চারপাশে। তার হাঁকানো ছক্কায় অল্পের জন্য রক্ষা পেলেন সাপোর্ট স্টাফের এক সদস্য। চলতি বিপিএলে হৃদয় এখন সর্বোচ্চ ছক্কার মালিক। মারকুটে ব্যাটিংয়ের দিনে অল্পের জন্য সেঞ্চুরির দেখা পাননি। কারণ খুলনা যে হৃদয়ের জন্য পর্যাপ্ত রানই করতে পারেননি। সেঞ্চুরি মিসের আক্ষেপ থাকলেও দলকে ঠিকই জেতান হৃদয়। খুলনা টাইগার্সের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নিজের উইকেট হারিয়ে ফেলেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। পার্নেলের বলে দুর্দান্ত ক্যাচ মুহিদুল ইসলাম মুগ্ধর। মাত্র ২ রান করে বিদায় লিটনের। আউট হয়ে ডাগআউটে হতাশ কুমিল্লা ক্যাপ্টেন।
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সর্বশেষ সংবাদ
More