-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আগামী ১৮ ডিসেম্বর ইডেন পার্কে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে অনুশীলন করতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান তিনি। এরপর তাকে কুইন্সটাউনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক্স-রে রিপোর্ট দেখে বোঝা গিয়েছে মাঠে তাৎক্ষণিক ফিরতে পারছেন না বাবর।
২৬ ডিসেম্বর বে ওভালে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাবর থাকবেন না- সে সিদ্ধান্ত নেওয়ার জন্য তার চোটটি এখন নিবিড় পর্যবেক্ষণে থাকবে।
বাবরের ছিটকে পড়া পাকিস্তান দলের জন্য এক বড় ধাক্কা। শুধু অধিনায়কই নন, পাকিস্তানের টপ অর্ডারের মূল ভরসা তিনি। বর্তমানে টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিনি আছেন দুই নম্বরে। টি-২০ ক্রিকেটে বেশ ছন্দে ছিলেন তিনি। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে তার নেতৃত্বে শিরোপা জিতেছে করাচি কিংস। ফাইনালে ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরাও হন।
বাবরের অনুপস্থিতিতে টি-২০ সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিবেন শাদাব খান। অবশ্য তিনিও চোটের ধকল বয়ে বেড়াচ্ছেন। কুঁচকির চোটের কারণে প্রথম টি-২০ তে তার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এ চোটের কারণে নভেম্বরে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারেননি তিনি।
২০১৯ সাল থেকে টি-২০ ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক তিনি। সম্প্রতি ওয়ানডে দলের অধিনায়কত্বও পেয়েছেন ২৬ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 