-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিডনিতে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ গড়েন ১২৪ রানের জুটি। ওয়ার্নার ৮৮ বলে ৬৭ রান করে বিদায় নিলে ভাঙে শতরানের এই জুটি৷ অধিনায়ক ফেরেন ৭৫ বলে ৬০ রান করে।
স্টিভ স্মিথ ও ডি আর্কি শর্ট দ্রুতই বিদায় নেন। ১৬৪ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর হাল ধরেন মারনাস লাবুশানে। ৫২ বলে তার ব্যাট থেকে আসে ৫৬ রান। মিচেল মার্শ করেন ৩৪ বলে ২৭ রান৷ প্যাট কামিন্স ১৪ ও মিচেল স্টার্ক ৯ রানে অপরাজিত থাকেন।
নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৭ উইকেটের বিনিময়ে ২৫৮ রান। নিউজিল্যান্ডের ইশ সোধি ৩টি এবং লকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার ২টি উইকেট পান।
জবাবে ২৮ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। কিউই শিবিরের কোনো ব্যাটসম্যানই অর্ধশতকের দেখাও পাননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মার্টিন গাপটিল, খেলেন ৭৩টি বল। টম লাথামের ব্যাট থেকে আসে ৩৮ রান।
ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ার ফলশ্রুতিতে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। অজি পেস তোপে ১৮৭ রানে অলআউট হয়েছে সফরকারীরা। কামিন্স ও মার্শ ৩টি এবং জস হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা শিকার করেছেন ২টি করে উইকেট। অস্ট্রেলিয়া পেয়েছে ৭১ রানের জয়।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।