-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
মঙ্গলবার সফরকারী দলের অধিনায়কের সাথে হাথুরুও আসেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। এসময় অতীত রেকর্ডের কথা মনে করিয়ে দিয়ে বাংলাদেশে লঙ্কানদের টেস্ট ফরম্যাটের সাফল্যর কথা তুলে ধরেন তিনি।
বাংলাদেশে খেলা ছয় টেস্টে শ্রীলঙ্কার জয় পাঁচটিতেই। একমাত্র 'ড্র' হওয়া ম্যাচটি হয়েছিল চট্টগ্রামে। তবে শেষ চার বছরে এ ভেন্যুতে মুখোমুখি হয়নি বাংলাদেশ ও শ্রীলঙ্কা তা মনে করিয়ে দিয়ে হাথুরু বলেন, ‘গেল চার বছরে এখানে আমরা কোনো টেস্ট খেলিনি। তবে যে দল ভালো করবে তারা মূলত মানসিকভাবে এগিয়ে থাকার কারণেই সেটা পারবে। উভয় দলই কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো ক্রিকেট খেলছে। দুই দলের মানসিক পার্থক্য ফল পরিবর্তন করে দিবে।’
এদিকে ওয়ানডের চেয়ে শ্রীলঙ্কার টেস্ট দল আরও পরিপক্ক ও শক্তিশালী উল্লেখ করে সাংবাদিকদের দলটির কোচ জানান, ‘আমাদের টেস্ট দলটি ওয়ানডের চেয়ে কিছুটা অভিজ্ঞ ও উন্নত। এখানে খেলোয়াড়রা তাদের দায়িত্ব সম্পর্কে অবগত। আসলে আমরা জিরো থেকে শুরু করতে যাচ্ছি।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তবে চট্টগ্রাম টেস্টে দুই দলের ব্যাটসম্যানদের জন্যই থাকছে চ্যালেঞ্জ জানিয়ে তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। তবে আমি মনে করি উভয় দলের ব্যাটসম্যানদের জন্যই চ্যালেঞ্জিং হবে টেস্টটি। আমরা আমাদের শক্তিমত্তা অনুযায়ী খেলতে চেষ্টা করব। অতীতে বাংলাদেশের মাটিতে শ্রীলঙ্কা ভালো করেছে। বাংলাদেশে আমাদের রেকর্ড ভালো।’
প্রসঙ্গত, দু'দলের মধ্যকার শেষ দেখায় বাংলাদেশ শ্রীলঙ্কার মাটিতে জয় তুলে নিয়েছিল। বাংলাদেশের ঐ দলের কোচ হাথুরুসিংহে থাকলেও এবার প্রতিপক্ষ শিবিরে প্রতিপক্ষ হিসেবে তাকে পাচ্ছে টাইগাররা।