-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

উদ্বোধনী জুটিতে ৭৯ রান তোলেন লিটন-সৌম্য জুটি। ছবিঃ বিডিক্রিকটাইম[/caption]
ম্যাচের আগেই লিটন কুমার দাস এবং সৌম্য সরকার- দুই ওপেনারের সামর্থ্যের কথা জানিয়েছিলেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। নিজেদের দিনে এক হাতেই ম্যাচ জেতাতে পারে এই দুই ক্রিকেটার এমন বক্তব্যই রেখেছিলেন। অধিনায়কের আস্থার যেন প্রতিদান দিলেই এই দুই ক্রিকেটার।
ঢাকার ছুঁড়ে দেওয়া ৮৯ রানের লক্ষ্য লিটন ও সৌম্যর সহজাত ব্যাটিংয়ে সহজেই ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম। ব্যাট হাতে ৩৩ বলে ৩৪ রানের ইনিংস খেলেন লিটন। অন্যদিকে ২৯ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন সৌম্য। ম্যাচ শেষে এই দুই ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেন মিঠুন।
“এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের টুর্নামেন্টে প্রথম ম্যাচ ছিল। সবাই ভালোভাবে শুরু করতে চায়। বোলাররা তাদের কাজ করেছে, ব্যাটসম্যান যারা সুযোগ পেয়েছে। তারা তাদের কাজ করছে। এটা দলের জন্য খুব ভালো।”
তিনি আরও যোগ করেন, “এটা অধিনায়কের জন্য খুব গুরুত্বপূর্ণ। খেলোয়ড়দের ওপর বিশ্বাস রাখলে তারা তাদের কাজটা যাতে ঠিকভাবে করে। যেটা আজকে হয়েছে। যে বোলিংয়ে এসেছে, সে তার কাজ করেছে ঠিকভাবে। যারা ব্যাটিংয়ে গেছে তারাও তাদের কাজটা ঠিকভাবে করেছে।”
[caption id="attachment_143249" align="aligncenter" width="640"]
দুটি করে উইকেট নেন দুই বাঁহাতি পেসার মুস্তাফিজ এবং শরিফুল।[/caption]
লিটন-সৌম্যর আগে ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে দিয়েছিলেন বোলাররা। ম্যাচের শুরু থেকেই ঢাকার ব্যাটিং লাইন আপে ধ্বস নামিয়ে দেন শরিফুল, মোসাদ্দেকরা। ৩ ওভারে ১০ রান দিয়ে দুই উইকেট তুলে নেন পেসার শরিফুল। অন্যদিকে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন মুস্তাফিজ এবং মাত্র ৯ রান দিয়ে দুই উইকেট তুলে নেন মোসাদ্দেকও। বোলাররা নিজেদের পরিকল্পনায় স্থির থাকতে পেরেছে বলেই সফল হয়েছে বললেন মিঠুন।
“হ্যাঁ অবশ্যই। যেভাবে বোলাররা বল করেছে। তাদের কাজটা তারা খুব ভালোভাবে করেছে। উইকেট ভালো ছিল। উইকেট নিয়ে কোনো অভিযোগ নেই। কারণ বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে। এবং তাদের পরিকল্পনায় স্থির ছিল।”