-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

ক'রোনার কারণে এবার সর্বোচ্চ নিরাপত্তা মেনে মাঠে গড়িয়েছে আইপিএল। বায়ো-বাবল পরিবেশে এই টুর্নামেন্ট চলছে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলের মাঝপথে গত শুক্রবার সন্ধ্যায় পরলোকগমন করেন মন্দ্বীপের বাবা। তবে মন্দ্বীপের শেষ দেখা হয়নি বাবার সাথে। পরের দিনই খেলতে নেমেছিলেন হায়দরাবাদের বিপক্ষে।
তার সেই নিবেদনের জন্য পাশে এসে দাঁড়িয়েছিলেন শচীন টেন্ডুলকার থেকে শুরু করে রশিদ খানরা। তবে সেই ম্যাচে পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে খুব বেশি সুবিধা করতে পারেননি মন্দ্বীপ। খেলেছিলেন ১৭ রানের ইনিংস। সোমবার কেকেআরের বিপক্ষে মাঠে নেমে ৫৬ বলে ৬৬ রানের অপরাজিত এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান মন্দ্বীপ।
অর্ধশতক করার পরই আকাশের দিকে তাকিয়ে বাবাকে মনে করেছিলেন তিনি। ম্যাচ শেষে তার এই অপরাজিত ইনিংসটি দিয়েও স্মরণ করলেন সদ্য প্রয়াত বাবাকে। কারণ, মন্দ্বীপের বাবা বলতেন, বাইশ গজে নেমে সবসময় অপরাজিত থাকার জন্য।
ম্যাচ শেষে মন্দ্বীপ বলেন, ‘আমার বাবা সবসময় আমাকে নট আউট থাকার কথা বলতেন। বলতেন, ১০০ হোক বা ২০০, সবসময় নট আউট থাকা উচিত। সে জন্যই এই ইনিংসটা আমার কাছে বিশেষ কিছু। বাবা এখন থাকলে অনেক খুশি হতেন যে, আমি ম্যাচ শেষ করতে পেরেছি।’
প্রসঙ্গত, মন্দ্বীপের বাবা পাঞ্জাব ডিস্ট্রিক্ট স্পোর্টসের একজন কর্মকর্তা ছিলেন। লিভারে সংক্রমণ নিয়ে মোহালির এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাকে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাকে সম্মান জানানো উদ্দেশ্যে প্রীতি জিনতার দল শনিবার হায়দরাবাদ ম্যাচে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 