-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দেশের ক্রিকেটের এই শোচনীয় এ অবস্থাকে সহজ ভাবে মেনে নিতে পারছেন না মুরালিধরন। অধঃপতনের ব্যাখ্যায় তিনি বলেন, "আমাদের কালে ক্রিকেটে অর্থের এত ঝনঝনানি ছিল না। তবে খেলাটির প্রতি দরদ ছিল। আবেগ নিয়ে খেলতাম। উইকেট নেওয়ার, রান করার তাগিদ ছিল। এখন সেসব নেই।"
মূলত মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন, কুমার সাঙ্গাকারারা অবসরে যাওয়ার পরে তরুণদের ওপর নির্ভরশীল হয়ে দলটি। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস-লাসিথ মালিঙ্গারাও নিয়মিত ছিলেন না দলে। অভিজ্ঞ ক্রিকেটারদের এভাবে হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।
বর্তমান ক্রিকেটের ধরন অনেক বদলে গিয়েছে বলে উল্লেখ করেন মুরালিধরন। ক্রিকেটার অর্থের পেছনো ছুটলে খেলায় তার খারাপ প্রভাব পড়ে বলে তিনি বলেন, "খেলার ধরনই বদলে গেছে। ক্রিকেটাররা অর্থের পেছনে ছুটলে খেলার মান পড়ে যায়।"
অর্থের পেছনে না ছুটে ভালো খেলার তাগিদ দিলেন অনুজদের। মুরালিধরনের ভাষায়, "তাদের উদ্দেশে বলি, অর্থের পেছনে ছোটার দরকার নেই। সাফল্য এলে অর্থ, যশ, খ্যাতি, প্রভাব-প্রতিপত্তি-সব এমনিতেই মিলবে।"
এই কিংবদন্তি স্পিনার আরো বলেন, "দেশের ক্রিকেটে এখন কোনও প্রতিভা উঠে আসছে না। এটা অত্যন্ত চিন্তার বিষয়। একজন কোচ বড়জোর রাস্তাটা দেখিয়ে দিতে পারেন। কিন্তু সাফল্য পেতে হলে নিজেকেই লড়তে হবে।"
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে হঠাৎই পথচ্যুত হয়েছে '৯৬ এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশটির ক্রিকেট। সেখানে এখন নানা অনিয়ম, দুর্নীতি, ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত দলটি।