-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির উদ্যোগে আইসিসির পাশে দাঁড়ানোর জন্য বিসিসিআইকে জোর অনুরোধ জানিয়েছে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি (ডব্লিউসিসি)। মঙ্গলবার এবং বুধবার অস্ট্রেলিয়ার সিডনিতে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বিসিসিআইকে অলিম্পিকে ক্রিকেটকে সমর্থনের অনুরোধ জানানো হয়।
ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি মনে করে অলিম্পিকে ক্রিকেটের অন্তুর্ভুক্তি ক্রিকেটকে আরো জনপ্রিয় করে তুলবে। এ পথে একমাত্র বাধা বিসিসিআইয়ের অনিচ্ছা। এ বাধা দূর করে এগিয়ে যেতে হবে বলে মনে করছে তারা। অলিম্পিক গেমসে টি-২০ ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়টিতে সমর্থন জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি।
ভবিষ্যৎ যুগে ক্রিকেটকে উন্নতির শিখরে নিয়ে যেতে হলে ক্রিকেট পরিচিত করে তুলতে হবে বিশ্বের নানান প্রান্তে। এ লক্ষ্য পূরণের সবচেয়ে উৎকৃষ্ট উপায় হলো অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি। এমনটাই মনে করছে ডব্লিউসিসি।
২০২৪ সালের অলিম্পিক গেমসের আসর অনুষ্ঠিত হবে প্যারিসে। প্যারিস অলিম্পিকেই টি-২০ ক্রিকেটের অন্তর্ভুক্তির চেষ্টা করছে আইসিসি। ২০২৪ অলিম্পিকে না হলে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৮ অলিম্পিক গেমসকে লক্ষ্য হিসেবে নিয়ে কাজ করবে আইসিসি।
অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তির ক্ষেত্রে ক্রিকেটবিশ্বের পরাশক্তিদের সমর্থন চাইবে আইসিসি। সেক্ষেত্রে আইসিসির এ প্রচেষ্টার অন্তরায় বিসিসিআই। বিসিসিআই-এর এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন আইসিসির এ প্রচেষ্টা সম্পর্কে তারা অবগত থাকলেও অধিকাংশ কর্মকর্তারাই এক্ষেত্রে সমর্থন দেওয়ার ব্যাপারে আগ্রহী নন।