-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অলিম্পিকে ক্রিকেট বিলীন হয়েছে ১৯০০ সালে। এরপর থেকে এই ইভেন্টে আর ক্রিকেট দেখা যায়নি। ২০১৮ সালে আইসিসি জানিয়েছিল, ২০২৮ সালে ক্রিকেটকে আবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে তারা। এর জন্য একটি জরিপ চালিয়েছিল আইসিসি। সেখানে ৮৭ শতাংশ ভোট পড়েছিল অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করার পক্ষে।
তবে ক্রিকেটের সবেচেয়ে ক্ষমতাবান ও ধনী বোর্ড বিসিসিআই চাইছে না অলিম্পিকে ক্রিকেট ফেরানো হোক। তারা জানিয়েছে, অলিম্পিকে ক্রিকেট ফিরলেও সেখান কোনো দল পাঠাবে না। তবে ভারতের সাবেক অধিনায়ক দ্রাবিড় অলিম্পিকে আবার ক্রিকেট ফেরানোর প্রস্তাব দিয়েছেন। এতে ক্রিকেটেরই লাভ দেখছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেট অলিম্পিকে যুক্ত হলে অসাধারণ হবে। এখন ৭৫টি টি-টোয়েন্টি দল অংশগ্রহণ করছে। এটা অবশ্যই চ্যালেঞ্জের। সকল সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করে যদি অলিম্পিকে ক্রিকেট চালু করা যায় সেটা হবে সত্যিই অভূতপূর্ব।’
‘বিশ্বে ক্রিকেটের পরিধি প্রশস্ত হোক আমি সবসময় সেটির পক্ষে। অবশ্যই এর জন্য অলিম্পিক বিরাট বড় মঞ্চ। সারাবিশ্বের চোখ থাকে সেখানে। যদি সত্যিই সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়, তবে আমি মনে করি ক্রিকেটকে অলিম্পিকে অংশ করে নেওয়ার চেষ্টা করা উচিত।’- যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 