-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

নতুন বছরটা বাংলাদেশ শুরু করল জয় দিয়ে। এই সিরিজ দিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ মিশনও শুরু করেছে বাংলাদেশ। সিরিজ নিয়ে নিজের সন্তুষ্টি জানিয়েছে সাইফউদ্দিন বলেন, 'আলহামদুলিল্লাহ আমরা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছি। সুপার লিগের পয়েন্টের ব্যাপার ছিল তাই এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। সবমিলিয়ে খুব ভালো হয়েছে।'
সিরিজ শেষে নতুন অধিনায়ক তামিমকে পরিমাপের প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে অনেককেই। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বিডিক্রিকটাইমকে বলেছিলেন তিনি অধিনায়ক তামিমকে একশ'তে দিবেন। সাইফউদ্দিনের কণ্ঠেও সেই পুনারবৃত্তি শোনা গেল। এই অলরাউন্ডারও তামিমের অধিনায়কত্বকে অসাধারণ বললেন।
তামিমের অধিনায়কত্বের বিশেষ দিকও ব্যাখ্যা করেছেন সাইফউদ্দিন। খেলোয়াড়দের ওপরে বিশ্বাস রাখা তামিমের অন্যতম গুণ ও শক্তির দিক বলে মনে করেন এই তরুণ ক্রিকেটার। তামিমের এই গুণই ক্রিকেটারদের ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে। বিডিক্রিকটাইমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাইফউদ্দিন বলেন,
'অসাধারণ! আসলে প্রকাশ করার মতো না। এর আগেও আমি উনার অধীনে প্রেসিডেন্টস কাপে খেলেছি। উনার অধিনায়কত্ব আমি সবসময়ই উপভোগ করি। সবচেয়ে বড় কথা উনি আমাকে বিশ্বাস করেন। আমার বোলিং, ব্যাটিং দুই সবকিছুই বিশ্বাস করেন। একজন অধিনায়ক যখন তার খেলোয়াড়ের ওপর বিশ্বাস করবেন তখন খেলোয়াড়টি এমনিই ভালো করবেন। মাশরাফি ভাই আমাকে বিশ্বাস করতেন, তামিম ভাইও করেন- এটা আমার জন্য ভালো।'
এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক 