-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অন্যতম ফেভারিট দল হিসেবেই বিশ্বকাপ মিশনে নামবে ইংল্যান্ড। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই স্বাগতিকদের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। জো রুট স্বীকার করেছেন স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপ খেললে একটা বাড়তি উত্তেজনা থাকে।
বর্তমানে ওয়ানডে ক্রিকেটে আইসিসির দলীয় র্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ক্যারিবিয়ান দ্বীপে সফরে যেয়ে মারকুটে ব্যাটিংয়ে একটি ম্যাচে ৩৬০ রান তাড়া করে জিতেছে। একটি ম্যাচে আগে ব্যাটিং করে চারশোর্ধ্ব রান সংগ্রহ করেছে এউইন মরগানের দল।
উইন্ডিজ সফরে নিজেদের পারফরম্যান্স এভাবে বিচার করেছেন জো রুট, 'বিশ্বকাপের আগে ওখানে খেলায় একটা বড় সুযোগ ছিল নিজেদের সর্বোচ্চ প্রস্তুত করে নেয়ার। আমার মনে হয় এইটা ধরে রাখাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেই ধারা গ্রীষ্মের মৌসুমে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে খেলা।'
১লা আগস্ট থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ নিয়েও কথা বলেছেন টেস্ট অধিনায়ক। ২০১৭-১৮ অ্যাশেজ মৌসুমে ৪-০ ব্যবধানে হেরে যায় ইংল্যান্ড। কিন্তু আবার অ্যাশেজ পুনরুদ্ধার করতে দৃঢ় প্রত্যয়ী ইংলিশরা।
জো রুট আরো বলেন, 'আমি আশা করছি বিশ্বকাপে দারুণ খেলবে ইংল্যান্ড। তারপরেই আমাদের টেস্ট ম্যাচের জন্য মাঠে নামতে হবে। সেজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।'
ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক টেস্ট ম্যাচটিও অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। ক্রিকেটের বড় নাম এই দুই দেশ। ৪ ম্যাচে অ্যাশেজ সিরিজ দল দুইটির মধ্যেকার মর্যাদার লড়াই। এইরকম মর্যাদাপূর্ণ সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন রুট।
[caption id="attachment_49184" align="aligncenter" width="640"]
ছবিঃ ক্রিকইনফো[/caption]
এই ডানহাতি ইংলিশ ব্যাটসম্যান বলেন, 'অ্যাশেজে অধিনায়কত্ব করতে পারা অবশ্যই বিশেষ কিছু। ভাবতেই উত্তেজনা ভর করে বসে। তবে এখন ও তার আগে আরো ম্যাচ আছে। এখন সেগুলোর কথা না অ্যাশেজ নিয়ে ভাবাটা বোকামি হবে। এখন নিজেদের গুছিয়ে নিয়ে এগিয়ে যাওয়ার সময়। নিজেদেরকে সবদিক থেকে এমনভাবে প্রস্তুত করতে হবে অস্ট্রেলিয়া এসে যেন আমাদের ওপর কর্তৃত্ব করতে না পারে।'