-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অ্যান্ডারসন একাই যেন গুঁড়িয়ে দিয়েছেন ভারতকে! © রয়টার্স[/caption]
টস হেরে ব্যাট করতে নেমে দিনের শুরুতেই মুখ থুবড়ে পড়ে ভারত। টস জেতার পর স্বাগতিক অধিনায়ক জো রুটের সিদ্ধান্তে যে কোনো ভুল ছিল না, সেটি অতি দ্রুত প্রমাণ করতে যেন প্রতিযোগিতায় নেমেছিলেন ইংলিশ বোলাররা।
অবশ্য এক্ষেত্রে সব বোলারকে কৃতিত্ব দেওয়া আগে উচ্চারিত হওয়া উচিত জেমস অ্যান্ডারসনের নাম। ম্যাচের প্রথম ওভারেই মুরালি বিজয়কে সাজঘরের পথ দেখিয়েছেন স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগে। সপ্তম ওভারের প্রথম বলে ফিরিয়েছেন আরেক ওপেনার লোকেশ রাহুলকেও (৮)। ১ রান করা চেতশ্বর পূজারা রানআউটে ফাঁদে পড়ে যখন সাজঘরে ফেরেন, ৩ উইকেট হারানো ভারতের সংগ্রহ মাত্র ১৫ রান!
বিরাট কোহলি দায়িত্ব কাঁধে চেপে প্রতিরোধের চেষ্টা করছিলেন। কিন্তু ভারতীয় অধিনায়ককে জস বাটলারের ক্যাচে পরিণত করেন ক্রিস ওক্স। তাতে ভাঙে কোহলির ২৩ রানের ‘নির্মাণাধীন’ ইনিংস। বৃষ্টির কারণে শুরুতে বিলম্বিত হওয়া প্রথম দিনের সুবিধা কাজে লাগিয়ে ভারত ব্যাট হাতে পার করতে পারেনি প্রথম দিনটাও। তাতে দায় আছে মিডল অর্ডারেরও। টপ অর্ডারের মত এদিন ব্যর্থ ছিলেন আজিঙ্কা রাহানে (১৮), হার্দিক পান্ডিয়া (১১), দীনেশ কার্তিক (১) কিংবা রবিচন্দ্রন অশ্বিনও। অশ্বিনের ব্যাট থেকে আসা ২৯ রান দলের পক্ষে দিনের সর্বোচ্চ স্কোর অবশ্য! কিন্তু সেই পরিসংখ্যানে আশ্রয় নিলে ফুটে উঠবে কেবল ভারতের ব্যাটিং অর্ডারের দৈন্যদশাই।
শেষ দুই ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া কূলদ্বীপ যাদব ও ইশান্ত শর্মা দুজনই ফিরেছেন ০ রানে। দুটি চার হাকিয়ে ১০ রান করা মোহাম্মদ শামি ভারতের মৃত্যুপথযাত্রী ইনিংসকে একটু প্রশান্তির বাতাস দিয়েছেন শেষবেলায়। তাতেও লজ্জা এড়াতে পারেনি শক্তিশালী দলটি। দিনের খেলা শেষ হওয়ার আগেই গুটিয়ে গেছে ১০৭ রানে, মাত্র ৩৫.২ ওভার ব্যাট করে!
ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন একাই শিকার করেছেন পাঁচ উইকেট। এছাড়া ক্রিস ওক্স দুটি এবং স্টুয়ার্ট ব্রড ও টম কারান একটি করে উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)
ভারত ১০৭/১০ (৩৫.২ ওভার)
অশ্বিন ২৯, কোহলি ২৩, রাহানে ১৮
অ্যান্ডারসন ২০/৫, ওক্স ১৯/২