-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া শ্রীলঙ্কা প্রথম দিনে ৪ উইকেটের বিনিময়ে ২২৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল। দ্বিতীয় দিনের শুরুটা তাদের ভালো হয়েছিল না। ৩ রান যোগ করতেই সেঞ্চুরিয়ান অ্যাঞ্জেলো ম্যাথিউসকে সাজঘরের পথ দেখান জেমস অ্যান্ডারসন। রানের খাতা খোলার আগেই রমেশ মেন্ডিসকে ফিরিয়ে দেন মার্ক উড। ২৪৩ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা।
ষষ্ঠ উইকেটে ৮৯ রানের জুটি গড়েন নিরোশান ডিকভেলা ও দিলরুয়ান পেরেরা। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকা ডিকভেলাকে শিকার করে টেস্ট ক্যারিয়ারের ৩০তম পাঁচ শিকার করেন অ্যান্ডারসন। ১০ চারের সুবাদে ১৪৪ বলে ৯২ রান করে আউট হন ডিকভেলা। একই ওভারে সুরাঙ্গা লাকমলকে নিজের ষষ্ঠ শিকার বানান অ্যান্ডারসন।
শেষের দুই উইকেটে লাসিথ এম্বুলদেনিয়া ও অসিথ ফার্নান্দোকে নিয়ে আরও ৪৯ রান যোগ করেন পেরেরা। যেখানে কেবল এম্বুলদেনিয়ার অবদান ছিল ৭ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে পেরেরা করেন ৬৭ রান। ৮টি চার ও একটি ছক্কার এই ইনিংসে তিনি খেলেন ১৭০ বল।
শ্রীলঙ্কার মোট সংগ্রহ দাঁড়ায় ৩৮১। অ্যান্ডারসন শিকার করেন ৬টি উইকেট। উড ৩টি ও স্যাম কারান নেন একটি উইকেট।
জবাবে শেষ সেশনে ব্যাটিং করতে নেমে শুরুতেই দুইটি উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ৪ রানে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই এম্বুলদেনিয়ার শিকার হন ডমিনিক সিবলি। ৫ রান তুলতেই আউট হন জ্যাক ক্রাউলি, ঘাতক সেই এম্বুলদেনিয়া।
৫ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ড ঘুরে দাঁড়ায় জনি বেয়ারস্টো ও জো রুটের ব্যাটে। বেয়ারস্টো যেখানে ৬৫ বলে ২৪ রানের (অপরাজিত) ধৈর্যশীল ইনিংস খেলেছেন, ঠিক বিপরীতে ওয়ানডে মেজাজে খেলতে থাকেন রুট। ইংলিশ অধিনায়ক দিন শেষ করেছেন ৭৭ বলে ৬৭ রান নিয়ে। দিনশেষে ইংল্যান্ডের সংগ্রহ ৯৮ রান।
শ্রীলঙ্কা ৩৮১/১০ (১ম ইনিংস)
ম্যাথিউস ১১০, ডিকভেলা ৯২, দিলরুয়ান পেরেরা ৬৭, চান্দিমাল ৫২;
অ্যান্ডারসন ৬/৪০, উড ৩/৮৪।
ইংল্যান্ড ৯৮/২ (১ম ইনিংস)
রুট ৬৭*, বেয়ারস্টো ২৪*;
এম্বুলদেনিয়া ২/৩৩।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। 